post
অনুষ্ঠান

কাতারে বাংলাদেশি নতুন প্রতিষ্ঠান উদ্বোধন

বিভিন্ন দেশের ভ্রমণ ভিসা প্রসেসিং ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, কাতারে উদ্বোধন হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল মদিনা টাইপিং এন্ড টুরিজম সার্ভিসেস। দেশটির দোহা বি-রিং সড়কের আল জাদিদ এলাকায়, এ প্রতিষ্ঠানটি চালু করা হয়। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কাতারি স্পনসর ফয়সাল আব্দুল্লাহ ও এ,এম আল আব্দুল্লাহ। এসময় প্রতিষ্ঠানের ৫ উদ্যোক্তা, মো: সজিব মাতুব্বর,মেহেদী বাবু,ফরহাদ হোসেন, নুর ইসলাম ও আজিজুর রহমান উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটি নেতা তপন মহাজন,মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুল হাসান,ব্যবসায়ী সাহাবুল ইসলাম ও শিবচর প্রবাসী একতা সংগঠনের সভাপতি ইউছুফ হাওলাদার। উদ্যোক্তারা জানান,প্রবাসীদের যেকোনো হুকুমি সার্ভিস ও ব্যাংক একাউন্ট খোলার প্রসেসিংসহ, বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করার ব্যবস্থা রয়েছে।

post
অনুষ্ঠান

শেফ টমি মিয়া এওয়ার্ড প্রদান অনুষ্ঠান

যুক্তরাজ্যে ‘শেফ টমি মিয়া এওয়ার্ড’ প্রদান বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের মে ফেয়ারের গ্রসবেনর দি বিল্টিমর হোটেলে, সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মুহিবুর রাহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ইউরো ফুড গ্রুপের সিইও সেলিম আহমেদ এবং কুটি প্লেসের সিইও কুটি মিয়া। এছাড়া ইংল্যান্ড,আমেরিকা,থাইল্যান্ড, দুবাই,পর্তুগাল, নেপাল ও অস্ট্রেলিয়াসহ, বিশ্বের বিভিন্ন দেশের হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আগামী ২৯ সেপ্টম্বর অনুষ্ঠিতব্য এওয়ার্ড অনুষ্ঠান সম্পর্কে আলোকপাত করা হয়। এতে বলা হয়, এই এওয়ার্ডের মাধ্যমে, হসপিটালিটি সেক্টরের মধ্যে প্রতিযোগিতা তৈরী হয়েছে, যা বাণিজ্যিক উৎকর্ষ সাধণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

post
অনুষ্ঠান

কুয়ালালামপুরে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ

বাংলা নববর্ষকে বরণ করতে দিনব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে, বিডি এলিট ক্লাব মালয়েশিয়া। আগামী ১১ মে কুয়ালালামপুরের ক্রাফ্ট কালচারাল কমপ্লেক্সে আয়োজিত হবে এই উৎসব। শুক্রবার বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি। বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক ফরিদ উদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান খান কাঁকন। এসময় অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেন, কমিউনিটি নেতা ও সংগঠনটির উপদেষ্টা দাতুশ্রী কামরুজ্জামান কামাল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার সদস্য বদিউজ্জামান বাবু,মনসুর আল বাসার সোহেল,লাল মোহাম্মদ,রিসাদ বিন আবদুল্লাহ হৃদয়,শেখ জহির,রাছেল খান, এম এ রনি ও আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে।

post
অনুষ্ঠান

রায়পুর পৌর মেয়রকে জেদ্দায় সংবর্ধনা

রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটকে, স্বেচ্ছাসেবী সংগঠন কাজির চর সমাজকল্যাণ প্রবাসী ফোরামের পক্ষ থেকে, সংবর্ধনা দেয়া হয়েছে। পবিত্র ওমরাহ পালনে স্বপরিবারে সৌদি আরবের মক্কায় এলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। মক্কার মানার আল হুদ হোটেলে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এম ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, লায়ন শেখ মোহাম্মদ রনি। এতে বিশেষ অতিথি ছিলেন,সংগঠনের সাবেক সেক্রেটারি ব্যবসায়ী মাইন উদ্দিন ফরাজী, ফরিদ উদ্দিন, ওয়াসিম ও আব্দুল মতিনসহ অনেকে। এসময় দেশে প্রবাসীদের বিনিয়োগের আহবান জানিয়ে পৌর মেয়র বলেন, প্রবাসীরা দেশের সম্পদ,তাদের রেমিট্যান্সে দেশের উন্নয়নের চাকা ঘুরে।

post
অনুষ্ঠান

লন্ডনে বাংলাদেশি এমপিকে সংবর্ধনা

জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। পূর্ব লন্ডনে সংগঠনের সভাপতি- মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সহ-সভাপতি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক- মাওলানা মোঃ আব্দুল কুদ্দুসের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইংল্যান্ডে সফররত লতিফি হ্যান্ডস’এর জেনারেল সেক্রেটারী মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, জি এস সি ইউকের চেয়ারপার্সন ব্যরিষ্টার মোঃ আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার মোঃ আহবাব হোসেন, বর্তমান ডেপুটি স্পীকার- কাউন্সিলার ব্যরিষ্টার সাইফ উদ্দিন খালেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন।

post
অনুষ্ঠান

জার্মানিতে প্রবাসীদের বৈশাখ বরণ

জার্মানিতে নারায়নগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ঈদ ও বৈশাখ বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাডেন ভূইর্টেমবার্গ অঙ্গরাজ্যের মানহাইমে এ আয়োজন করা হয়। ঝন্টু আহমেদ ও পূনম আরিফের পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ধরা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, হাবিব সরকার, দেলোয়ার হোসেন ঝন্টু, নাছির উদ্দিন ভুঁইয়া, বজলু খান, আরিফ হোসেন, আসিফ ভুঁইয়া, টাইগার মিলন, ইমা হাবিব ও নিশতি জাহান ঝর্না। আয়োজকেরা জানান, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে নতুন প্রজেন্মর কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানে সহযোগিতা করেন, শাহজাহান সানি, ইকবাল, লিটন সরকার, রিপন সরকার, মিশু সরকার, আমানুল্লাহ ইসলাম, আরিফ আলম, আলমগীর হোসেন, সোহেল, মহসিন, সাইফুল, সানি ভুঁইয়া, নাহার ভুঁইয়া, নূপুর ও নাছেরসহ অনেকে।

post
অনুষ্ঠান

মালয়েশিয়ায় ডুয়ামের পুনর্মিলনী

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া-ডুয়াম এর উদ্যোগে আউটস্ট্যান্ডিং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সম্মানে পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ইভেন্ট অর্গানাইজিং কমিটির আহবায়ক সুরাইয়া ইয়াসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব আলমগীর চৌধুরী আকাশ। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন,ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর ড. জহুরুল ইসলাম, ডুয়ামের সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সদস্য সচিব আলমগীর চৌধুরী আকাশ, দপ্তর সম্পাদক রাবাকা সুলতানা জারিন, ডা. সোহেলা মুস্তারী, ডা একরামুল মাহমুদ, ডা. আতিক মুজাহিদ, আনিকা ইসলাম অর্পা, মারুফ ইসলাম, মাহিন মুস্তাফিজ, আরিজ মিঠুন, ইসমত জাহান ঈশিতা ও শারমিন ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে দেশটির বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা সঙ্গীত এবং নিত্য পরিবেশন করেন।

post
অনুষ্ঠান

বার্মিংহামে প্রবাসীদের ঈদ পূণর্মিলনীর প্রস্তুতি

মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডস ইউকের ঈদ পূর্ণমিলনীকে সামনে রেখে বার্মিংহামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছেl স্মলহীথের একটি হলে এ সম্মেলনের আয়োজন করা হয়l সম্মেলনটি যৌথ পরিচালনা করেন সাংবাদিক জাহিদ হোসেন শাহিন ও তোফায়েল আহমেদ। এতে বক্তব্য রাখেন সংগঠনটির আহবায়ক হিফজুর রহমান খানl এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য আজির উদ্দিন,মিসবাহ উদ্দিন লোদী,আসলাম উদ্দিন,কয়েস উদ্দিন,মাওলানা মাহবুব উদ্দিন,মনিরুল হক,জয়নাল আবেদীন,ফখরুল ইসলাম,আব্দুল মন্নান,জাহাঙ্গীর হোসেন মন্নান, হারুন রশিদ,লুৎফুর রহমান,হাবিবুর রহমান,আব্দুল মুহিত ও বেলাল উদ্দিনসহ অনেকেl সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ই মে বার্মিংহামের বিয়া লাউঞ্জে অনুষ্ঠিত হবে এ পূর্ণমিলনী। বর্ণিল এই অনুষ্ঠানে মাথিউরা ইউনিয়নের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি গুণীজনদের সম্মাননা দেয়া হবেl

post
অনুষ্ঠান

বৃটেনে বাংলাদেশী এসোসিয়েশনের পূনর্মিলনী

প্লেমাউথ বাংলাদেশী এসোসিয়েশনের উদ্যোগে বৃটেনের ওশেন সিটি প্লেমাউথতে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি সৈয়দ হুমায়ুন কবিরের সভাপতিত্বে শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ দাইয়ান আহমদ । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্লেমাউথের মেয়র মার্ক শেয়ার এবং তার স্ত্রী লেডি মেওরিছ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি আব্দুল কালাম এবং সাধারন সম্পাদক এম এ শহিদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ আব্দুল ওয়াহিদ, উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মানিক, ডাক্তার মোহামদ সেলিম, ডাক্তার জহির রিজবী ও ডাক্তার মোহামদ আখলাক। এছাড়া কবিতা আবৃতি করেন মিসেস সৈয়দ ওয়াহিদ নুরুজ সিদ্দিকা এবং নাথ এ রসুল পরিবেশন করেন জাজমিন। এসময় প্লেমাউথে বসবাসরত বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির নারী-পুরুষেরা অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন।

post
অনুষ্ঠান

কাতানিয়ায় বাংলাদেশীদের ঈদ পুনর্মিলনী

ইতালির কাতানিয়ায় প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনীতে আনন্দ ভাগাভাগি করে নিতে কাতানিয়ায় একত্রিত হন প্রবাসীরা। অতিথিদের পরিবেশন করা হয় বাঙ্গালিয়ান সুস্বাদু খাবার। আয়োজনে ছিলেন ইতালি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক নজরুল বেপারী ও কাতানিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন মেম্বার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতানিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ধর্ম সম্পাদক নরুজ্জামান ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নান্নু, নুর আকন , মিরাজ, সায়মন ও মোহাম্মদ সোহেলসহ অনেকে। প্রবাসের শত ব্যস্ততার ফাঁকেও একত্রিত হন দেশটির প্রবাসীরা। এতে করে বিদেশের মাটিতে গড়ে ওঠে একটুকরো বাংলাদেশ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.