post
প্রবাস রাজনীতি

ওয়াশিংটনে খালেদা জিয়াকে স্মরণ তার সকল উজ্জ্বলতায়, দৃঢ়তায়

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল প্রেসক্লাবে সোমবার অনুষ্ঠিত হলো বাংলাদেশের সদ্যপ্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য শোক ও স্মৃতিচারণ। এতে অংশ নিয়ে একজন রাষ্ট্রনায়ক, রাজনীতিক তথা ব্যক্তি খালেদা জিয়ার সকল উজ্জ্বলতা ও দৃঢ়তার কথা বললেন আলোচকরা।একসময়ে বাংলাদেশ নিযুক্ত দুই মার্কিন রাষ্ট্রদূতসহ সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এই আলোচনায় অংশ নেন।একসময়ে খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বে তার প্রেসউইংয়ে কর্মরত, বর্তমানে মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর উদ্যোগ ও আয়োজনে এই শোকসভায় বক্তব্য রাখেন অ্যাটর্নি এহতেশামুল হক, ভয়েস অব আমেরিকার সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ড্যান মজেনা ও মার্শা বার্নিকাট, যুক্তরাষ্ট্র ন্যাশনাল প্রেসক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মার্ক শেফ, সাবেক প্রেসিডেন্ট ম্যারন বেলকাইন্ড প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রিক সংগ্রামের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রটেক্টর এবং অর্থনৈতিক প্রগতির নির্মাতা হিসেবে উল্লেখ করে বলেন, "যখন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত এবং বিরোধী মতের কণ্ঠ রুদ্ধ, তখন তিনি নির্ভীক চিত্তে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন।"খালেদা জিয়া ছিলেন বিশ্বে নজির সৃষ্টিকারী এক অনন্য নেতা, বলেন মুশফিকুল ফজল। খালেদা জিয়ার ওপর সংক্ষিপ্ত জীবনালাপ তুলে ধরেন এটর্নি এহতেশামুল হক। খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশিদের অত্যন্ত জনপ্রিয় স্লোগান- নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা'র কথা স্মরণ করে তিনি বলেন, খালেদা জিয়ার সকল জীবন কর্মই ছিলো গর্ব করার মতো। একজন গৃহবধু থেকে রাজনীতিতে এসে কিভাবে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন বেগম খালেদা জিয়া তারই ধারবাহিকতা উঠে আসে এহতেশামুল হকের বক্তৃতায়।তিনি বলেন, বাংলাদেশে খালেদা জিয়া যতবার যত আসনে নির্বাচনী লড়াইয়ে অংশ নেন, তার সবগুলোতেই জয়ী হন। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।সারা জীবন জুড়েই খালেদা জিয়া দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে আপোষহীন থেকেছেন। নিজের জীবনে নানাভাবে রাজনৈতিক দুর্যোগ নেমে আসার পরেও, কারান্তরীণ থেকেও তিনি ছিলেন দৃঢ়চেতা, উঠে আসে তার আলোচনায়। তিনি বলেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে রাজনৈতিক নিপীড়নের মধ্যেও তাঁকে দমিয়ে রাখা যায়নি। খালেদা জিয়ার নৈতিক সাহস ও গণতন্ত্রের পক্ষে নিরবচ্ছিন্ন লড়াইই তাকে দেশের মানুষের কাছে প্রিয় করে তোলে।বাংলাদেশের রাজনীতির প্রতিটি স্তরে স্তরে খালেদা জিয়া তার অবদান রেখে গেছেন। আর সে কারণেই তিনি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন, বলেন এহতেশামুল হক।বক্তাদের সকলেই তাদের স্মৃতিচারণে খালেদা জিয়ার দেশপ্রেম তথা সরকারপ্রধান ও বিরোধীদলীয় নেতা হিসেবে তার রাজনৈতিক দৃঢ়তার কথা উল্লেখ করেন।দুই রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ড্যান মজেনা তাদের বক্তৃতায় খালেদা জিয়ার সঙ্গে তাদের সকল সাক্ষাত ও বৈঠকের কথা উল্লেখ করে বলেন, সেসব বৈঠক কূটনীতিক চরিত্রের বাইরেও অত্যন্ত আন্তরিক ও প্রাণবন্ত হতো। আর তা খালেদা জিয়ার কারণেই হতো। তিনি তাদের পারিবারিক খোঁজ-খবরই নিতেন।ড্যান মজেনা বলেন, বেগম খালেদা জিয়া অন্যকে সম্মান দিয়ে নিজেও সম্মানিত হতেন। অসুস্থ শরীর নিয়েও তিনি অন‍্যদের খোঁজখবর নিতেন। গণতন্ত্র ও বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে খালেদা জিয়ার নাম স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করেন তিনি।"আমার দায়িত্ব পালনকালে বিরোধীদলে ছিলেন খালেদা জিয়া। সবাই খালেদা জিয়ার সঙ্গে সহজে যোগাযোগ করতে পারতো। তিনি সবার সঙ্গে যোগেযাগের বিষয়টি সহজ করে রেখেছিলেন। আমি তাঁর সঙ্গে যখনি দেখা করতে গিয়েছি তিনি সময় দিয়েছেন," বলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক এই রাষ্ট্রদূত। অপর সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট জানান, বাংলাদেশে দায়িত্বপালন কালে খালেদা জিয়ার সঙ্গে তার অনেকবার দেখা হয়েছে। তিনি বলেন, "খুব বিপদ এবং সংকটের মধ্যেও তিনি হাস্যোজ্জ্বল এবং আন্তরিক থাকতেন।" "একজন নারী হিসাবে বাংলাদেশকে খালেদা জিয়া যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা এশিয়া উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তার লিগ্যাসি স্মরণে রাখবে মানুষ," বলেন বার্নিকাট।খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও অনন্য ব্যক্তিত্বের কথাও উঠে আসে সকল বক্তার বক্তৃতায়। সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের শুরু থেকে ধারাবাহিক অগ্রসরতার কথা উল্লেখ করে বলেন, "১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি রাজনীতির হাল ধরতে বাধ্য হন। সমর্থকদের চাপেই বিএনপির নেতৃত্ব গ্রহণ করে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং দীর্ঘ সময় রাজনীতির কেন্দ্রে অবস্থান করেন।"ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবারকে সবচেয়ে জনপ্রিয় উল্লেখ করে বলেন, "গণতন্ত্র ও জাতীয় রাজনীতিতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের অবদান অনস্বীকার্য।"ন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি মার্ক শেফ খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে এই স্মরণসভা আয়োজন করতে পেরে ন্যাশনাল প্রেসক্লাব গর্বিত। ম‍্যারন বিলকাইন্ড বলেন , বেগম খালেদা জিয়ার জীবন আমাদের শিক্ষা দেয়- গণতন্ত্র কোনো উপহার নয়, এটি রক্ষার জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকতে হয়। যাঁরা ক্ষমতায় থাকেন তারাই ইতিহাস গড়েন না, বরং যাঁরা অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ও সাহস নিয়ে লড়াই করেন, তাঁরাই ইতিহাসের নায়ক হয়ে থাকেন। আলোচনার আগে বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথিদের আবেগাপ্লুত করে তোলে। ডিসি-ম্যারিল্যান্ড-ভার্জিনিয়ায় বসবাসকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ এই শোকসভায় উপস্থিত ছিলেন।

post
প্রবাস রাজনীতি

ফ্রান্সে ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া

ফ্রান্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে বিএনপি ফ্রান্স শাখা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের। এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সহ সভাপতি এম এ রহিম, যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

post
প্রবাস রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সমন্বয়কের সাথে মক্কায় মতবিনিময়

মক্কা প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সমন্বয়ক কবির আহমেদ ভূঁইয়া। কবির আহমেদ ভূঁইয়া বাংলাদেশ থেকে ওমরাহ্ হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কায় পৌঁছালে তার সাথে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনিছ সরকার উজ্জলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম তালুকদার, সোহেল রানা, আব্দুল্লাহ, ইকবাল, ইদ্রিস ও রাশেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ বোরহান, আব্বাস, তাহের ও মোহাম্মদ রাকিব।

post
প্রবাস রাজনীতি

শেখ হাসিনার পতনে জার্মানিতে প্রবাসীদের আনন্দ সমাবেশ

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনে জার্মানিতে আনন্দ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টের প্রাণকেন্দ্র অল্টে অপারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন শহরে বসবাস করা কয়েকশ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। জার্মানি প্রবাসী শিল্পী তাহমিন ফেরদৌসির জাতীয় সংগীতের মাধ্যমে বিজয় সমাবেশ শুরু হয়। পরে আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বকর সিদ্দিক। এসময় ছাত্র প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী এবং কমিউনিটি নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্রদের গণআন্দোলন স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছে, তাই বাংলাদেশ চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। এছাড়াও তারা সব গুম খুনের জন্য পালাতক শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেন।

post
প্রবাস রাজনীতি

যুক্তরাজ্যে ‍বিএনপির আনন্দ মিছিল

আওয়ামী লীগ সরকারের পতনে রচডেল প্রবাসী বাংলাদেশীদের উদ্যাগে আনন্দ সভা ও মিষ্টি বিতরন করা হয়। স্থানীয় বাংলাদেশ সেন্টারে এ আয়োজন করা হয়। সৈয়দ মিজান ও রিপন খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন মির্জা আছকির বেগ, জয়নাল আবেদিন , শহীদ খাঁন, মইন উদ্দিন ও মহসিন মিয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন, আগামীতে যে নতুন সরকার ক্ষমতা আসবে সে সরকার জনগনের জন্য কাজ করবে এবং অতীত থেকে শিক্ষা নিবে।

post
প্রবাস রাজনীতি

খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় কাতারে দোয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় কাতারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে অবস্থানরত সাবেক ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে দোহার ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।সাবেক ছাত্রদল নেতা রহিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন গাজী কাউসার ও রেয়হান রহমান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক সরকার। এছাড়াও বক্তব্য রাখেন, যুবদল নেতা জাহিদ চৌধুরী,সাবেক ছাত্রনেতা আবু হানিফ, মোঃ রাসেল,আসিফ শান,কামরুল হাসান,কামরুল ইসলাম,মোঃ মালেক,আবুল কাসেম ও নিসাতসহ অনেকে।

post
প্রবাস রাজনীতি

পর্তুগালে ১৪ বছর পর আওয়ামী লীগের সম্মেলন

পর্তুগালে ১৪ বছর পর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সম্মেলনে সাবেক সভাপতি জহিরুল আলম জসিমকে পূনরায় সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। এসময় জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে পর্তুগাল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

post
প্রবাস রাজনীতি

ইতালিতে আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ভেনিস শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কবিরউজ্জামান রোমানকে ইতালিতে সংবর্ধনা দেয়া হয়েছে।ইতালিতে আগমন উপলক্ষ্যে ভেনিসে বসবাসরত ভৈরববাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। ভৈরবের প্রবীণ মুরুব্বি সিরাজ হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন, শহিদুল ইসলাম ও সোহেল মিয়া। অনুষ্ঠানে অতিথি ছিলেন, ভেনিস আওয়ামী লীগের তাজুল ইসলাম,মোস্তাক আহমেদ,শাহাদাত হোসেন, মশিউর রহমান,বিল্লাল হোসাইন,কুদ্দুস চৌধুরী,আবুল কালাম আজাদ,ডালিম মাহমুদ,মোস্তফা সৈয়াল কালু,ফকরুল চৌধুরী ও ফয়সাল আহমেদ। এতে বক্তব্য রাখেন, প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল মান্নান, ব্যবসায়ী মোবারক হোসেন, সুলেমান হোসেন,সুজন আহমেদ ,মোহাম্মদ সাফি,কাজী রোনাক,আব্দুর রশিদ ভূঁইয়া,রতন মিয়া,জহিরুল ইসলাম ও সজীব আল হোসাইন। এসময় আগত অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।

post
প্রবাস রাজনীতি

লেবাননে প্রবাসী সংগঠনের নতুন কমিটির অভিষেক

লেবাননে সিলেটের শাহজালাল প্রবাসী সংগঠনের অন্তর্ভুক্ত ৩টি শাখা কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। শাখা ৩টি হলো- জালা জলদ্বীপ, এন্তেলিয়াস ও নাহারের মউত।দাওড়া সি.আই.টি কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। সংগঠনটির জালা জ্বলদ্বীপ শাখার সভাপতি মুকাদ্দির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন, আব্দুল হান্নান ও রুমেল আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা জিয়াউল হক। বক্তব্য রাখেন, খালেদ আহম্মেদ, জামিল আহমদ, আব্দুল কাদির, ছয়বুর রহমান ও তারেক আহমদ। সংগঠনটি দেশটির অসহায় প্রবাসী বাংলাদেশীদের সাহায্যের প্রত্যয় নিয়ে কাজ কবে বলে আশা করেন বক্তারা।

post
প্রবাস রাজনীতি

পর্তুগাল আওয়ামী লীগের সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ

পর্তুগাল আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।ইউরোপে আওয়ামী লীগের অন্যতম এই শাখার সম্মেলনকে সফল করতে রাজধানী লিসবনে নেয়া হয় সকল প্রস্তুতি। আলোচনা সভা ও মিছিল শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে বাঙালি অধ্যুষিত মারতিম মনিজ এলাকা। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামসহ সিনিয়র নেতৃবৃন্দ এরই মধ্যে পৌঁছেছেন সম্মেলন এলাকায়। সম্মেলন উপলক্ষ্যে আওয়ামী লীগ নেতা রনি হোসাইনের নেতৃত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কর্মী সমাবেশ করেছেন বর্তমান সভাপতি জহিরুল আলম জসিম এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সম্মেলনের মাধ্যমে সংগঠনটিতে যোগ্য নেতৃত্ব উঠে আসবে বলে মনে করছেন নেতাকর্মীরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.