অনুষ্ঠান

বার্মিংহামে প্রবাসীদের ঈদ পূণর্মিলনীর প্রস্তুতি

post-img

মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডস ইউকের ঈদ পূর্ণমিলনীকে সামনে রেখে বার্মিংহামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছেl

স্মলহীথের একটি হলে এ সম্মেলনের আয়োজন করা হয়l সম্মেলনটি যৌথ পরিচালনা করেন সাংবাদিক জাহিদ হোসেন শাহিন ও তোফায়েল আহমেদ। এতে বক্তব্য রাখেন সংগঠনটির আহবায়ক হিফজুর রহমান খানl এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য আজির উদ্দিন,মিসবাহ উদ্দিন লোদী,আসলাম উদ্দিন,কয়েস উদ্দিন,মাওলানা মাহবুব উদ্দিন,মনিরুল হক,জয়নাল আবেদীন,ফখরুল ইসলাম,আব্দুল মন্নান,জাহাঙ্গীর হোসেন মন্নান, হারুন রশিদ,লুৎফুর রহমান,হাবিবুর রহমান,আব্দুল মুহিত ও বেলাল উদ্দিনসহ অনেকেl সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ই মে বার্মিংহামের বিয়া লাউঞ্জে অনুষ্ঠিত হবে এ পূর্ণমিলনী। বর্ণিল এই অনুষ্ঠানে মাথিউরা ইউনিয়নের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি গুণীজনদের সম্মাননা দেয়া হবেl


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.