রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটকে, স্বেচ্ছাসেবী সংগঠন কাজির চর সমাজকল্যাণ প্রবাসী ফোরামের পক্ষ থেকে, সংবর্ধনা দেয়া হয়েছে।
পবিত্র ওমরাহ পালনে স্বপরিবারে সৌদি আরবের মক্কায় এলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। মক্কার মানার আল হুদ হোটেলে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এম ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, লায়ন শেখ মোহাম্মদ রনি। এতে বিশেষ অতিথি ছিলেন,সংগঠনের সাবেক সেক্রেটারি ব্যবসায়ী মাইন উদ্দিন ফরাজী, ফরিদ উদ্দিন, ওয়াসিম ও আব্দুল মতিনসহ অনেকে। এসময় দেশে প্রবাসীদের বিনিয়োগের আহবান জানিয়ে পৌর মেয়র বলেন, প্রবাসীরা দেশের সম্পদ,তাদের রেমিট্যান্সে দেশের উন্নয়নের চাকা ঘুরে।
