যুক্তরাজ্যে ‘শেফ টমি মিয়া এওয়ার্ড’ প্রদান বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের মে ফেয়ারের গ্রসবেনর দি বিল্টিমর হোটেলে, সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মুহিবুর রাহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ইউরো ফুড গ্রুপের সিইও সেলিম আহমেদ এবং কুটি প্লেসের সিইও কুটি মিয়া। এছাড়া ইংল্যান্ড,আমেরিকা,থাইল্যান্ড, দুবাই,পর্তুগাল, নেপাল ও অস্ট্রেলিয়াসহ, বিশ্বের বিভিন্ন দেশের হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আগামী ২৯ সেপ্টম্বর অনুষ্ঠিতব্য এওয়ার্ড অনুষ্ঠান সম্পর্কে আলোকপাত করা হয়। এতে বলা হয়, এই এওয়ার্ডের মাধ্যমে, হসপিটালিটি সেক্টরের মধ্যে প্রতিযোগিতা তৈরী হয়েছে, যা বাণিজ্যিক উৎকর্ষ সাধণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
