অনুষ্ঠান

বৃটেনে বাংলাদেশী এসোসিয়েশনের পূনর্মিলনী

post-img

প্লেমাউথ বাংলাদেশী এসোসিয়েশনের উদ্যোগে বৃটেনের ওশেন সিটি প্লেমাউথতে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি সৈয়দ হুমায়ুন কবিরের সভাপতিত্বে শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ দাইয়ান আহমদ । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্লেমাউথের মেয়র মার্ক শেয়ার এবং তার স্ত্রী লেডি মেওরিছ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি আব্দুল কালাম এবং সাধারন সম্পাদক এম এ শহিদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ আব্দুল ওয়াহিদ, উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মানিক, ডাক্তার মোহামদ সেলিম, ডাক্তার জহির রিজবী ও ডাক্তার মোহামদ আখলাক। এছাড়া কবিতা আবৃতি করেন মিসেস সৈয়দ ওয়াহিদ নুরুজ সিদ্দিকা এবং নাথ এ রসুল পরিবেশন করেন জাজমিন। এসময় প্লেমাউথে বসবাসরত বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির নারী-পুরুষেরা অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.