টেক মেন্টর

ক্যাপ্টেন প্ল্যানেট টু এআই: THE POWER IS YOURS

post-img

কঠোর পরিশ্রমই কি সাফল্যের একমাত্র চাবিকাঠি? ২০২৬ সালে এসে এই চিরন্তন ধারণাকে যেন এক ঝটকায় বদলে দিচ্ছে একদল নতুন যুগের তরুণ-তরুণী। ৮ ঘণ্টার একঘেয়ে অফিস আর ট্রাফিকের ক্লান্তিকর ঝমেলা ভুলে তারা এখন ল্যাপটপের সামনে বসে চ্যাটবক্সে কেবল কয়েকটি বাক্য টাইপ করছেন, আর সেই কয়েক সেকেন্ডের প্রম্পটেই অলৌকিকভাবে তৈরি হয়ে যাচ্ছে রাতারাতি কোটি টাকার ব্যবসা। কিন্তু কোনো বিশাল টিম বা অফিস ছাড়াই বেডরুমের আলো-আঁধারিতে বসে থাকা এই তরুণ-তরুণীরা ঠিক কীভাবে হাজার হাজার ডলারের মালিক হচ্ছেন, আর গোপনে এমন কী ছক কষছেন যা বড় বড় কর্পোরেট হাঙ্গরদেরও ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। এটি কি সত্যিকারের এক প্রযুক্তি বিপ্লব, নাকি শুধু একটি মনভোলানো ডিজিটাল অলীক স্বপ্ন?

রহস্যের পর্দা সরালে দেখা যায়, বর্তমানের বিশ্ববাজারে কয়েকটি বিশেষ সেক্টর রাতারাতি অবিশ্বাস্য গতিতে গড়ে উঠছে। নিজের মুখ না দেখিয়ে এবং কণ্ঠ না দিয়ে কেবল এআই ভয়েসওভার ও ভিডিও ভিজ্যুয়াল দিয়ে তৈরি ফেচলেস ইউটিউব চ্যানেল থেকে তরুণ-তরুণীরা প্রতি মাসে $৫,০০০ থেকে $৩০,০০০ ডলার পর্যন্ত আয় করছেন। অন্যদিকে, বিশ্বখ্যাত বড় বড় ব্র্যান্ডগুলো তাদের প্রথাগত কোটি টাকার বিজ্ঞাপনী বাজেট থেকে সরাসরি ৪০% থেকে ৬০% পর্যন্ত কেটে নিয়ে ঢালছে এআই-চালিত প্রোমোশনাল কন্টেন্ট ও ইউজিসি ক্রিয়েটরদের পকেটে, যেখানে একজন ক্রিয়েটরই দিনে ডজন ডজন স্কেলেবল ভিডিও তৈরি করছেন। এর পাশাপাশি প্রম্পট-চালিত অটোমেটেড ই-কমার্স স্টোর এবং অ্যালগরিদমিক ট্রেডিং বট ব্যবহার করে তৈরি হচ্ছে ২৪ ঘণ্টা চলতে থাকা প্যাসিভ ইনকামের এক নতুন ধারা, যার ফলে যে কাজ করতে আগে মাসের পর মাস এবং বিশাল দল লাগত, আজ এআই-এর সঠিক ব্যবহারে সেটাই করছেন আমাদের নতুন প্রজন্ম ঘরে বসে।

নব্বইয়ের দশকের "ক্যাপ্টেন প্ল্যানেট" যেমন কার্টুনের পর্দায় বলতো 'The Power is Yours', আজকের দিনে আমাদের সেই নতুন সুপারহিরো হলো এআই এবং সাইড-হাস্টেলের এক অপার সম্ভাবনা। সিলিকন ভ্যালির বিশাল ভেনচার ক্যাপিটালের মুখাপেক্ষী না থেকে পিটার লেভেলসের মতো উদ্যোক্তারা কোনো বড় টিম বা বাইরের বিনিয়োগ ছাড়াই কেবল এআই ও পেমেন্ট প্রসেসর দিয়ে "PhotoAI" বানিয়ে একাই বছরে কয়েক মিলিয়ন ডলার আয় করছেন, যা প্রমাণ করে এআই যুগে একজন মানুষই একটি পূর্ণাঙ্গ কোম্পানি। আবার ছোট একটি টিম নিয়ে মাওর শ্লোমোর এআই প্ল্যাটফর্ম "Base44" মাত্র ৬ মাসের মাথায় জায়ান্ট কোম্পানি Wix-এর কাছে ৮০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, এবং ওয়াই কম্বিনেটরের মতো গ্লোবাল অ্যাক্সিলারেটর থেকে ১৯ বছর বয়সী আরকান রাখমেতজানভ বাগিয়ে নিয়েছেন মিলিয়ন ডলারের সিড ফান্ডিং।

এটি শুধু রাতারাতি ধনী হওয়ার অলীক স্বপ্ন নয়, বরং এটি হলো সৃজনশীলতা আর প্রযুক্তির মেলবন্ধনে এক নতুন অর্থনৈতিক স্বাধীনতা। বড় বড় কর্পোরেটের গণ্ডি পেরিয়ে এখন যেকোনো ভ্যালিড আইডিয়া মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে বিশ্বমঞ্চে, তাই আজ আর বয়স, বড় ডিগ্রি কিংবা বিশাল পুঁজির প্রয়োজন নেই। নিজের আইডিয়া সাজাতে ChatGPT বা Claude, ব্র্যান্ড ভিজ্যুয়াল তৈরিতে Midjourney বা OpenArt, এবং প্রফেশনাল ভয়েস ও ভিডিওর জন্য Runway বা ElevenLabs-এর মতো বেসিক টুলগুলো ব্যবহার করে সামান্য সদিচ্ছা থাকলেই আপনার বেডরুম থেকেই শুরু হতে পারে বিশ্বজয়ের গল্প—কারণ পাওয়ার এখন সত্যি আপনার হাতের মুঠোয়!

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.