জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে মোঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে।
পূর্ব লন্ডনে সংগঠনের সভাপতি- মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সহ-সভাপতি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক- মাওলানা মোঃ আব্দুল কুদ্দুসের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইংল্যান্ডে সফররত লতিফি হ্যান্ডস’এর জেনারেল সেক্রেটারী মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, জি এস সি ইউকের চেয়ারপার্সন ব্যরিষ্টার মোঃ আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার মোঃ আহবাব হোসেন, বর্তমান ডেপুটি স্পীকার- কাউন্সিলার ব্যরিষ্টার সাইফ উদ্দিন খালেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন।
