মালদ্বীপে আহলে সুন্নাতের সভা
আহলে সুন্নাত ওয়াল জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে শবে কদর উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ জাকির হোসেন। ক্বারী মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে শবে কদরের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা শফিকুল ইসলাম ও মাওলানা মোঃ আব্দুল হান্নান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ এরশাদ ও মোহাম্মদ ইয়াসিন।
