বাংলা নববর্ষকে বরণ করতে দিনব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে, বিডি এলিট ক্লাব মালয়েশিয়া। আগামী ১১ মে কুয়ালালামপুরের ক্রাফ্ট কালচারাল কমপ্লেক্সে আয়োজিত হবে এই উৎসব।
শুক্রবার বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি। বৈশাখ উদযাপন কমিটির আহবায়ক ফরিদ উদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান খান কাঁকন। এসময় অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেন, কমিউনিটি নেতা ও সংগঠনটির উপদেষ্টা দাতুশ্রী কামরুজ্জামান কামাল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার সদস্য বদিউজ্জামান বাবু,মনসুর আল বাসার সোহেল,লাল মোহাম্মদ,রিসাদ বিন আবদুল্লাহ হৃদয়,শেখ জহির,রাছেল খান, এম এ রনি ও আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে।
