ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া-ডুয়াম এর উদ্যোগে আউটস্ট্যান্ডিং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সম্মানে পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
ইভেন্ট অর্গানাইজিং কমিটির আহবায়ক সুরাইয়া ইয়াসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব আলমগীর চৌধুরী আকাশ। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন,ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর ড. জহুরুল ইসলাম, ডুয়ামের সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সদস্য সচিব আলমগীর চৌধুরী আকাশ, দপ্তর সম্পাদক রাবাকা সুলতানা জারিন, ডা. সোহেলা মুস্তারী, ডা একরামুল মাহমুদ, ডা. আতিক মুজাহিদ, আনিকা ইসলাম অর্পা, মারুফ ইসলাম, মাহিন মুস্তাফিজ, আরিজ মিঠুন, ইসমত জাহান ঈশিতা ও শারমিন ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে দেশটির বিভিন্ন ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা সঙ্গীত এবং নিত্য পরিবেশন করেন।
