ইতালির কাতানিয়ায় প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
পুনর্মিলনীতে আনন্দ ভাগাভাগি করে নিতে কাতানিয়ায় একত্রিত হন প্রবাসীরা। অতিথিদের পরিবেশন করা হয় বাঙ্গালিয়ান সুস্বাদু খাবার। আয়োজনে ছিলেন ইতালি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক নজরুল বেপারী ও কাতানিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন মেম্বার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতানিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ধর্ম সম্পাদক নরুজ্জামান ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নান্নু, নুর আকন , মিরাজ, সায়মন ও মোহাম্মদ সোহেলসহ অনেকে। প্রবাসের শত ব্যস্ততার ফাঁকেও একত্রিত হন দেশটির প্রবাসীরা। এতে করে বিদেশের মাটিতে গড়ে ওঠে একটুকরো বাংলাদেশ।
