ট্রেন্ডিং
শীর্ষ খবর
সর্বশেষ খবর
সাম্প্রতিক খবর
এনআরবি লাইফ
ওজন কমাতে চাইলে যে ভুল নয়
- ০৯ মে ২০২৪
আমিরাতে সফল চট্টগ্রামের খোরশেদ
- ০৯ মে ২০২৪
দই খাওয়ার উপকারিতা
- ০৭ মে ২০২৪
ক্যান্সার থেকে বাঁচতে সচেতন হওয়ার তাগিদ
- ০৩ মে ২০২৪
এনআরবি সাফল্য
এনআরবিসি টিভির আলোচনায় যা বললেন স্কটিশ পার্লামেন্টের শ্যাডো মিনিস্টার ফয়সল চৌধুরী!
১৭ সেপ্টেম্বর ২০২৪
১৭ অক্টোবর থেকে পিপলএনটেকের সেলেনিয়ামের নতুন ব্যাচের ক্লাস শুরু
১৩ অক্টোবর ২০২৩
নাটকের পর তামিমকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল
০৫ অক্টোবর ২০২৩
একাত্তর ফাউন্ডেশনের লাইভ কনসার্টে ভার্জিনিয়ার দর্শকদের মাতিয় গেলেন ইমরান-কনা ও মিতালী মুখার্জী
০৫ অক্টোবর ২০২৩একাত্তর ফাউন্ডেশনের লাইভ কনসার্টে ভার্জিনিয়ার দর্শকদের মাতিয় গেলেন ইমরান-কনা ও মিতালী মুখার্জী
০৫ অক্টোবর ২০২৩
সফলতার নতুন রেকর্ড গড়লো ডালাস ফোবানা-২০২৩ II FOBANA-2023
১২ সেপ্টেম্বর ২০২৩
ধ্রুপদের আয়োজনে চমৎকার এক সঙ্গীত সন্ধ্যা উপভোগ করলো ডিএমভিবাসী!
২২ আগস্ট ২০২৩
যুক্তরাষ্ট্রে ট্যাক্সফাইল কিভাবে করবেন? এনআরবিসি বিজনেস অনুষ্ঠানে কাজী ইসলাম দিয়েছেন সব উত্তর!
২২ আগস্ট ২০২৩
আনুষ্ঠানকিভাবে নেইমার এখন আল হিলালের
২২ আগস্ট ২০২৩ডব্লিউইউএসটির সমাবর্তনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শুভেচ্ছা বার্তা
২২ জুন ২০২৩
পা দিয়ে লিখেই পরিবারের দুঃখ ঘোচাতে চায় দুখু মিয়া
২২ জুন ২০২৩
পিকনিক করে উৎসবমুখর এক দিন কাটালো ডব্লিউইউএসটির ছাত্রছাত্রীরা
২২ জুন ২০২৩আরো খবর
পার্বত্য অঞ্চলে বেকার যুবক-যুবতীদের ফ্রীল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছে পিপলএনটেক
চট্টগ্রাম পার্বত্য উন্নয়ন বোর্ডের সহযোগিতায় "তিন পার্বত্য জেলার বেকার যুবক-যুবতীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকরণ শীর্ষক স্কিম" শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দিবেন অ্যামেরিকান ভিত্তিক প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান পিপলএনটেক। গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পার্বত্য উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মি. রিপান চাকমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পিপলএনটেক লিমিটেডের চিফ অপারেটীং অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন (অর্থ), সুজন চৌধুরী (সদস্য), মোহাম্মদ মাহবুবুল করিম (সদস্য, বাস্তবায়ন ও অ্যাডমিনিস্ট্রেশন), এবং জাহিদ ইকবাল (সদস্য, পরিকল্পনা)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মংছেনলাইন রাখাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা ও আইসিটি স্কিমের প্রকল্প সমন্বয়ক সাগর পাল।এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে পার্বত্য অঞ্চলের ২০০ বেকার তরুণরা আইসিটি এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য সুযোগ পেয়েছেন। প্রশিক্ষণের বিষয়বস্তু বেসিক কম্পিউটার ও হার্ডওয়্যার, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অডিও, ভিডিও, ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং। অংশগ্রহণকারীরা দক্ষতার সঙ্গে এই প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন।অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “নিজেকে স্কিলড করে গড়ে তুলতে পারলে কম পারিশ্রমিকে বিদেশে যাওয়ার দরকার হবেনা, দেশে বসেই উদ্যোক্তা হিসেবে তৈরী করা যাবে তখন আর চাকরি করা লাগবেনা নিজেই অনেককে চাকরি দিতে পারবেন। আবার নিজেরা ঘরে বসেই ফ্রীল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।”অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ আবদুল হামিদ বলেন, "শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পিপলএনটেক যেভাবে আমেরিকা থেকে শুরু করে বিশ্বে যেভাবে সুনামের সহিত কাজ করে যাচ্ছে, ঠিক একইভাবে তিন পার্বত্য জেলার বেকার যুবক-যুবতীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে প্রশিক্ষণ দিবেন যেন তারা প্রশিক্ষণ শেষে নিজেরা উদোক্তা হিসেবা বা ফ্রীল্যান্সার হিসেবে কাজ করতে পারবে। এই উদ্যোগ পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"একজন শিক্ষার্থী জাহিদুল ইসলাম জানান, “আমি একটা কোম্পানি কাজ করি, কিন্তু আমি দেখলাম আমার কাজের চেয়ে আমি যদি এই কোর্স করি তাহলে আমি বেশি কাজ করতে পারবো। স্পেশালি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ শুরু করতে পারবো, তাই আমি এই কোর্সে যোগদান করেছি।”পার্বত্য অঞ্চলে বেকার যুবক-যুবতীদের জীবনমান উন্নয়নের জন্য এই ধরনের আরো নেওয়া হচ্ছে, সেখানে কর্মসংস্থান তৈরী করা বা শিক্ষিত যুকব যুবতীরাই বেশি প্রধান্য পাবেন বলে জানান বক্তারা।
- ২৯ ডিসেম্বর ২০২৪
কেরানীগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত হয়ে গেল বিতর্ক কর্মশালা
কেরানীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (কেএসএ) এর আয়োজনে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রথমবারের মত বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১, ডিসেম্বার, ২০২৪, শনিবার ঢাকার কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে বিতর্ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লব পরবর্তী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের স্কিল ডেভলপমেন্টের উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত "কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন (কেএসএ)" এখানকার কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য একটি বিতর্ক কর্মশালার আয়োজন করেন৷ কেরানীগঞ্জ উপজেলায় এর পূর্বে কোন বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়নি৷ এই কর্মশালায় কেরানীগঞ্জ উপজেলার ১৩ টি কলেজের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং সমাজসেবক মোঃ রায়হানউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিলকিস খন্দকার। এছাড়াও কর্মশালাটিতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী শহিদুল ইসলাম রাজু। বিতর্ক কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিতর্কের প্রশিক্ষক মোমেন তাজোয়ার মমিত। কর্মশালাটির বিষয়ে বিশেষ অতিথি অধ্যক্ষ বিলকিস খন্দকার বলেন, "কেরানীগঞ্জে এরকম উদ্দ্যোগ খুবই প্রশংসার দাবিদার। আমি কেরানীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (কেএসএ)-এর সদস্যদের কেরানীগঞ্জ উপজেলায় এরকম স্কিল ডেভলপমেন্ট নিয়ে আরও অনেকগুলো কর্মশালা আয়োজনের আহ্বান করছি। কেরানীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (কেএসএ) পূর্বেও কেরানীগঞ্জের শিক্ষার্থীদের স্কিল ডেভলপমেন্টের জন্য চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও চিত্রাঙ্গন প্রদর্শনি অনুষ্ঠানের আয়োজন করেছিল৷ তারা অতি শীঘ্রই এখানকার শিক্ষার্থীদের জন্য পাবলিক স্পিকিং কর্মশালা, আবৃত্তি কর্মশালা এবং উপস্থিত বক্তৃতা কর্মশালা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
- ২২ ডিসেম্বর ২০২৪
দ্রুত গতিতে হোয়াইট হাউজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মেয়াদের জন্য হোয়াইট হাউজে যাওয়ার প্রস্তুতি দ্রুত গতিতেই সারছেন ডোনাল্ড ট্রাম্প। অগ্রাধিকারের ভিত্তিতে ইতোমধ্যেই তিনি তার কাজ শুরু করে দিয়েছেন এবং এর অনেক কিছু ওয়াশিংটনসহ বিশ্বের অনেককেই বিস্মিত করছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় এখানে আলোচনা করা হলো- বিশ্বস্ত টিম তৈরি নির্বাচনে জয়ের পর দ্রুতই ট্রাম্প তার টপ টিম বা প্রধান দল তৈরি করেছেন। মন্ত্রিসভার কয়েকজনের নাম চূড়ান্ত করেছেন তিনি যাদের জন্য সিনেটের অনুমোদন লাগবে। এছাড়া হোয়াইট হাউজের উপদেষ্টা ও কয়েকজন সিনিয়র সহযোগীকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।কিন্তু এটাই সব খবর নয়। যাদের পছন্দ করে নিয়োগ বা মনোনয়ন দেওয়া হয়েছে তা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, ট্রাম্প সরকারে একটি বড় ধরনের ঝাঁকুনি দিতে চাচ্ছেন। ট্রাম্প যাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন তিনি এমন নীতি তৈরি করবেন বলে উল্লেখ করেছেন যার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত সামরিক কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে। তেমনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন, তিনি আমেরিকার হেলথ এজেন্সিগুলো থেকে দুর্নীতি দূর করবেন এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কিছু বিভাগের পুরোটাই বাতিল করে দেবেন।উপদেষ্টা ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী ট্রাম্পের প্রতিশ্রুত ‘সরকারি দক্ষতা বিভাগের নেতৃত্ব’ দেবেন। ট্রাম্প বলেছেন, এটি সরকারের খরচ কমিয়ে আনার ওপর জোর দেবে। ‘বন্ধুত্বপূর্ণ কংগ্রেস’ পাচ্ছেন ট্রাম্প এবার রিপাবলিকানরাই নিয়ন্ত্রণ করছে হাউজ ও সিনেট। অন্তত আগামী দুবছরের জন্য কংগ্রেসের উভয় কক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা আছে। এটা ট্রাম্পের এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য সহায়ক হবে। কারণ এখন তিনি সহজেই তার পক্ষে আইন পাশ করিয়ে আনতে পারবেন এবং তার নীতিগুলো আইনে পরিণত করার পথ সহজ হবে। তিনি তার প্রথম মেয়াদের শেষ দিকে যেভাবে কংগ্রেসের তদন্তের মুখোমুখি হয়েছেন বারবার সেটা এবার এড়াতে সক্ষম হবেন। বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া বা আমদানি শুল্ক বাড়ানোর মতো বিষয়গুলোতে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য রিপাবলিক নিয়ন্ত্রিত কংগ্রেস ভূমিকা রাখবে।সিনেটের নতুন নেতা নির্বাচনের মধ্য দিয়েই ডোনাল্ড ট্রাম্পের প্রভাবের একটা পরীক্ষা হয়ে যাবে চলতি সপ্তাহেই। তিনি এ বিষয়ে সরাসরি কিছু না বললেও তার ঘনিষ্ঠ সহযোগীরা এর মধ্যেই কথা বলেছেন যেখানে এ পদের জন্য ট্রাম্পের অনুগত রিক স্কটের নাম এসেছিল। কিন্তু প্রথম রাউন্ডের ভোটেই তিনি হেরে গেছেন বরং রিপাবলিকানরা বেছে নিয়েছে জন থুনেকে। তার সাথে ট্রাম্পের সম্পর্ক খুব একটা সহজ নয়। ফলে সিনেটের অনুমোদনের জন্য ট্রাম্পের যেসব মনোনয়নগুলো আসবে সেগুলো কিছুটা পরীক্ষার মধ্যে পড়তে পারে। কিছু সিনেট রিপাবলিকান ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে, ট্রাম্প বিচার বিভাগের দায়িত্ব যাকে দিতে যাচ্ছে সেই ম্যাট গ্যায়েৎযের বিরোধিতা করবেন তারা।
- ১৬ নভেম্বর ২০২৪
ট্রাম্প দায়িত্ব নিলে শিগগিরই ইউক্রেন যুদ্ধ শেষ হবে: জেলেনস্কি
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে শিগগিরই ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আগামী বছরের ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটা নিশ্চিত যে এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে, তাদের নীতিমালা অনুযায়ী দ্রুতই যুদ্ধ শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি, তাদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি। তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হবে, তবে আমরা এর নির্দিষ্ট দিন-তারিখ জানি না। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া
- ১৬ নভেম্বর ২০২৪
