জার্মানিতে নারায়নগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ঈদ ও বৈশাখ বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বাডেন ভূইর্টেমবার্গ অঙ্গরাজ্যের মানহাইমে এ আয়োজন করা হয়। ঝন্টু আহমেদ ও পূনম আরিফের পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ধরা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, হাবিব সরকার, দেলোয়ার হোসেন ঝন্টু, নাছির উদ্দিন ভুঁইয়া, বজলু খান, আরিফ হোসেন, আসিফ ভুঁইয়া, টাইগার মিলন, ইমা হাবিব ও নিশতি জাহান ঝর্না। আয়োজকেরা জানান, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে নতুন প্রজেন্মর কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানে সহযোগিতা করেন, শাহজাহান সানি, ইকবাল, লিটন সরকার, রিপন সরকার, মিশু সরকার, আমানুল্লাহ ইসলাম, আরিফ আলম, আলমগীর হোসেন, সোহেল, মহসিন, সাইফুল, সানি ভুঁইয়া, নাহার ভুঁইয়া, নূপুর ও নাছেরসহ অনেকে।
