post
খেলা

আবার বার্সেলোনার কোচ হতে চান জাভি

বরখাস্ত হয়েছেন জাভি হার্নান্দেজ। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হ্যান্সি ফ্লিককে নিয়োগ দিয়েছে কাতালান ক্লাবটি। চাকরি হারানো জাভি আবারও কোনোদিন কোচ হয়ে ঘরে ফিরতে চান। বার্সেলোনা জাভির কাছে ঘরই। এই ক্লাবের যুবদলেই তার বেড়ে উঠা, এখানে খেলেই নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তি পর্যায়ে, ক্যারিয়ারের শেষের কটা দিন কাটিয়েছেন কাতারি ক্লাব আল সাদে। খেলুড়ে জীবনের পাঠ চুকিয়ে পরে হয়েছিলেন কোচ, ২০২১ সালে কোচের ভূমিকা নিয়েই বার্সায় ফেরেন তিনি। কিন্তু এ মৌসুম শেষে বিদায় নিতে হচ্ছে তাকে। বিদায়ী কোচ আবারও কোনোদিন কাতালানদের ডাগআউটে দাঁড়াতে চান। চুক্তি শেষ হওয়ার আগে বরখাস্ত করায় বার্সার কাছে বড় অঙ্কের অর্থ পাওনা জাভির। সেই অর্থ কি স্প্যানিশ কোচ ছেড়ে দেবেন? জাভি বলেন, ‘আমি প্রেসিডেন্টের বরখাস্ত করার সিদ্ধান্তকে সম্মান করি। আজীবন আমি এই ক্লাবের ফ্যান হয়ে থাকব, সমর্থন দিয়ে যাব। পাওনা টাকা কি ছেড়ে দেব? এর উত্তর আগেও দিয়েছি। আপনারা সেটা জানেন।’ আবার বার্সার কোচ হওয়ার বাসনা পোষণ করে জাভি বলেন, ‘আবারও একদিন এখানে ফিরতে চাই। বার্সেলোনা আমার জীবনের অংশ, এটা আমি আগেও বলেছি। দরজা বন্ধ করছি না। একদিন আশা করি ফিরব। এখানকার মানুষদের আমি শ্রদ্ধা করি।’

post
খেলা

জাভিকে বরখাস্ত করল বার্সেলোনা

অনেক নাটকীয়তার পর শেষ হতে চলল জার্ভি হার্নান্দেজেরে বার্সেলোনা অধ্যায়। প্রথমত ব্যর্থতার দায়ভার নিয়ে মৌসুমের মাঝপথে কাতালান ক্লাব ছাড়ার ঘোষণা দেন সাবেক এই তারকা, এরপর বার্সার অনুরোধে ইউটার্ন নিয়ে থেকে যান জাভি, এখন আবার তাকে বরখাস্তই করল বার্সা। সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারকে বরখাস্ত করা নিয়ে গত কয়েকদিনই গুঞ্জনই ছিল, যা অবশেষে সত্যি হয়ে গেল। ফলে বার্সার দায়িত্বে নতুন করে সাবেক জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের নাম ঘোষণা এখন শুধু সময়ের ব্যাপার! শুক্রবার বিকেলে এক বিবৃতিতে জাভিকে বরখাস্ত করার কথা জানিয়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এদিন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার ডাকে সাড়া দিয়ে সহ-সভাপতি রায়া যুস্তে, স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং জাভির উপস্থিতিতে একটি সভা হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, ২০২৪-২৫ মৌসুমে আর ক্লাবটির কোচ থাকছেন না জাভি। অর্থাৎ জুনে শেষ হতে যাওয়া চলতি মৌসুমই তার বিদায়। বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, এফসি বার্সেলোনা জাভিকে তার কোচের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানাচ্ছে। একইসঙ্গে বার্সার খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে অতুলনীয় ভূমিকার জন্য তার প্রতি কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য ক্লাব শুভকামনা জানাচ্ছে। আগামী রোববার সেভিয়ার বিপক্ষে খেলবে বার্সা, যা হতে যাচ্ছে চলতি মৌসুম এবং জাভির অধীনে শেষ ম্যাচ। শিগগিরই ক্লাবের নতুন কোচের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

post
খেলা

ইতালির রোমে শুরু হচ্ছে "মুন্ডিয়ালিডো" বা বিদেশীদের ফুটবল বিশ্বকাপের ২৬তম আসর

ইতালির রোমে শুরু হচ্ছে "মুন্ডিয়ালিডো" বা বিদেশীদের ফুটবল বিশ্বকাপের ২৬তম আসর। বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা, ইতালির সহযোগিতায় বাংলাদেশসহ খেলছে ২৪টি দেশ। ক্লাব ইতালিয়ার আয়োজনে ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক গ্রুপ বাছাই পর্বে ‘এফ‘ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে ইতালি, ইউক্রেন ও মালি। বাছাই পর্বে উপস্থিত ছিলেন ইতালির ক্রিড়া সম্পর্কিত বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা, ইতালির প্রধান উপদেষ্টা এম.এ রব মিন্টু, সভাপতি বাইজিদ আলী, কোচ আবদুল হামিদ জুয়েল ও খান রিপন। মাসব্যাপী টুর্নামেন্টটি চলবে রোমের ফিওরেন্টিনি স্টেডিয়ামে।

post
খেলা

ফাইনাল হেরেও গর্বিত জাবি আলোনসো

৫১ ম্যাচ অপরাজিত থাকার পর ইউরোপা লিগের ফাইনালে এসে হার কিছুতেই মেনে নিতে পারছেন না লেভারকুসেন কোচ জাবি আলোনসো। তবে মৌসুমে অসাধারণ সব অর্জনে গর্বও হচ্ছে তার। মৌসুমের প্রথম হারের শিক্ষা নিয়ে এবার জার্মান কাপের শিরোপা জিততে চান তিনি। জাবি আলোনসোর লেভারকুসেনের অপরাজিত যাত্রা কোথায় থামবে, আর কে থামাবে? এই প্রশ্নের ইতি অবশেষে টানলো ইতালিয়ান ক্লাব আটালান্টা। ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাবটিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা উৎসব করেছে তারা। আর তাতে ৩৬১ দিন ও টানা ৫১ ম্যাচ পর থামলো লেভারকুসেনের অজেয় যাত্রা। এমন বড় মঞ্চে এসে হারটা তাই হজম করতে কষ্ট হচ্ছে কোচ জাবি আলোনসোর। ম্যাচ শেষে জাবি আলোনসো বলেন, ৫২তম ম্যাচে এসে প্রথম হার স্বাভাবিক বিষয় নয়। আমরা যা অর্জন করেছি, সেটা ব্যতিক্রম এবং তাতে গর্বিত হওয়া উচিত। যদিও খারাপ লাগছে এই ভেবে যে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই কি না এমনটা হলো। তবে সত্যিটা হচ্ছে যে, আটালান্টা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং ট্রফিটা তাদেরই প্রাপ্য। দিনটা আমাদের ছিলো না। মৌসুমে অপরাজিত থেকে ট্রেবল জয়ের স্বপ্ন আর পূরণ হলো না লেভারকুসেনের। তবে সুযোগ আছে ডাবল জয়ের। আগেই বুন্দেসলিগা জেতা লেভারকুসেন এবার লড়বে জার্মান কাপের ফাইনালে। যে মঞ্চে আর হারের তিক্ত স্বাদ নিতে চাননা আলোনসো। এই স্প্যানিয়ার্ড বলেন, ফুটবলে এমনটা হতেই পারে। আমাদের জন্য বড় একটা সুযোগ ছিলো কিন্তু সর্বোচ্চটা দিয়েও সফল হতে পারিনি। যেহেতু মৌসুমের প্রথম হার তাই এটা আমাদের জন্য নতুন এক শিক্ষা। শনিবার জার্মান কাপের ফাইনালে যা কাজে লাগবে।

post
খেলা

এবারের কোপা আমেরিকায় থাকছে ‘গোলাপি কার্ড’

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে ৪৮ তম কোপা আমেরিকা। ১৪ জুলাই পর্যন্ত হবে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই। তবে এবারের কোপা আমেরিকায় নতুন একটি নিয়মের অনুমোদন দিয়েছে ল্যাটিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ফুটবল মাঠে হলুদ ও লাল কার্ড দেখা গেলেও এখন থেকে প্রয়োজনে দেখা যাবে গোলাপি কার্ডও। মঙ্গলবার কনমেবল তাদের অফিসিয়াল এক বিবৃতিতে জানায়, কোপা আমেরিকার পর তাদের অন্যান্য টুর্নামেন্টেও কার্যকর হবে কনকাশন বদলির নিয়ম। আর এই নিয়মের ব্যবহারের জন্য রেফারিদের কাছে থাকবে গোলাপি কার্ড। নতুন নিয়মে খেলোয়াড় প্রতিস্থাপনে আর্টিকেল ৯৬ অনু্যায়ী সন্দেহজনক মাথার আঘাতের ক্ষেত্রে এটি নতুন নিয়ম হিসেবে কার্যকর হবে। জানা যায়, ম্যাচে পাঁচ জন বদলির নিয়ম থাকলেও কোনো ফুটবলার মাথায় আঘাত পেলে ষষ্ঠ বদলি নামানো যাবে। এক্ষেত্রে ক্র্যানিওএনসেফালিক ট্রমা এবং কনকাশনের জন্য প্রযোজ্য হবে এটি। তবে রেফারি বা চতুর্থ অফিসিয়ালকে অবহিত করতে হবে এবং একটি গোলাপি কার্ড ব্যবহার করা হবে। প্রসঙ্গত, ফুটবলারদের মাথায় আঘাতের বেশ কিছু ঘটনার পর ফুটবলে কনকাশন বদলি ব্যবহারের আহ্বান জানায় কয়েকটি দাতব্য সংস্থা। তবে নিয়মটি বাস্তবায়নের ভার প্রতিটি প্রতিযোগিতার আয়োজকদের ওপর ছেড়ে দিয়েছে তারা। এক্ষেত্রে উয়েফা, কনমেবল কিংবা এএফসি নিজেদের সুবিধামত সময়ে নিয়মটির ব্যবহার শুরু করতে পারবে।

post
খেলা

প্রিমিয়ার লিগের মৌসুমসেরা কোচ গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো মৌসুম সেরা কোচ নির্বাচিত হয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর চারবার সেরা হলেন পেপ এবং ইপিএলের ইতিহাসে সাফল্যে দুইয়ে উঠলেন। সেরার পুরস্কার পেতে গার্দিওলা পেছনে ফেলেছেন আর্সেনালের মিকেল আর্টেটা, লিভারপুলের সদ্য বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপ, অ্যাস্টন ভিলার উনাই এমেরি ও বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলাকে। সেরা কোচ হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সিটি কোচ। তিনি বলেন, টানা চারটি লিগ জয় আমার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় অর্জন। এটা বিশ্বের সবচেয়ে কঠিন লিগ এবং আমাদের প্রতিদ্বন্দ্বীরা অবিশ্বাস্য ফুটবল খেলেছে। অসাধারণ এক দল ফুটবলার ও দারুণ কয়েক সাপোর্ট স্টাফের সঙ্গে দিনের পর দিন কাজ করতে পেরে আমি দারুণ গর্বিত। সব বিভাগেই এই ক্লাবের মানুষগুলোর কঠোর পরিশ্রম ও উৎকর্ষই ফুটে উঠছে আমার এই স্বীকৃতিতে। গার্দিওলার সঙ্গে এই লড়াইয়ে ছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। শেষ দিন পর্যন্ত সিটিজেনদের চাপে রাখে তার দল। যদিও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। তবে আসরজুড়ে টেক্কা দিয়েছে ঠিকই। তালিকায় পরের জন ছিলেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তার ক্লাবও কোনো অংশে কম যায়নি। তবে তিনে থেকে তাদের লিগ শেষ করতে হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের পাশাপাশি ক্যারিয়ারে পঞ্চমবার মৌসুম সেরা কোচ হয়েছেন গার্দিওলা। তার থেকে বেশি এই স্বীকৃতি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি পুরস্কারটি জিতেছেন ১১ বার। তিনবার এই পুরস্কার পেয়েছেন আর্সেন ওয়েঙ্গার ও হোসে মরিনিয়ো। আর দু’বার জিতেন ইয়ুর্গেন ক্লপ।

post
খেলা

এলপিএলে দল পাননি মুশফিকরা

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের আগেই বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তিনি খেলবেন ডাম্বুলা থান্ডার্সের হয়ে। এবার নিলাম থেকে দল পেলেন তাসকিন আহমেদকে। ৫০ হাজার মার্কিন ডলারে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। তবে নিলামে নাম ছিলো আরো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের। ৩০ হাজার ডলারে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই। ৫০ হাজার ডলার ভিত্তি মূল্যের মুশফিকুর রহিমও অবিক্রিত থেকেছেন। ৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তাওহীদ হৃদয়কেও কেউ নেয়নি। একই ভিত্তিমূল্যের নাজমুল হোসেন শান্তও অবিক্রিত থেকেছেন। ৩০ হাজার ভিত্তিমূল্যে নাম লেখালেও পেসার শরিফুল ইসলামকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

post
খেলা

রোমে বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট

প্রবাসের মাটিতে বাংলাদেশি তরুনদের খেলাধূলায় আগ্রহী করার লক্ষ্যে ইতালির রোমে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট।বাংলাদেশ ফুটবল ইতালির আয়োজনে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট ১৬টি দল। উদ্বোধনী খেলায় নাপলী জালালাবাদ ব্রাদার্স ক্লাব বনাম দোহার পদ্মা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। এতে পদ্মা স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়ে ৫-০ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে নাপলী জালালাবাদ ব্রাদার্স ক্লাব। খেলায় চারটি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে আসিকুজ্জামান আবির। পুরস্কার হিসেবে স্পন্সরদের পক্ষ থেকে দেয়া হয় দলের সবার জন্য বিমান টিকেটের ডিসকাউন্ট কুপন। আয়োজকেরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে খেলার সুযোগ হতে পারে বিভিন্ন দামি ক্লাবেও। এর ফলে ফুটবল প্রিয় ইতালিতে বাংলাদেশ পাবে নতুন পরিচয়।

post
খেলা

বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে যা বললেন মাশরাফি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে বাংলাদেশ দল এখন সেখানে অবস্থান করছে। এই দ্বিপাক্ষিক সিরিজ শেষেই বিশ্বকাপ মিশনে নামবে টাইগাররা। আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন মাশরাফি বিন মর্তুজা। সোমবার কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। এ সময় তার কাছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আশা তো অবশ্যই ভালো কিছু করবে।' বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন তা এখনও দেখেননি মাশরাফি। তবে দল হিসেবে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন মাশরাফি, '(স্কোয়াড) দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনো দেখি নাই।'

post
খেলা

যে আক্ষেপ রয়ে গেছে ফিজের

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে উত্থান-পতন দুটিরই সাক্ষী হয়েছেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দল ছাড়াও আইপিএলেও নিয়মিত খেলছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপার স্বাদ পেলেও বাংলাদেশের হয়ে এখনো সে আক্ষেপ রয়ে গেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে সে কথাই শোনালেন কাটার মাস্টার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন দেশটিতে অবস্থান করছে। দেশ ছাড়ার আগে বিসিবির রেকর্ড করা ভিডিওতে নিজেদের চাওয়া-পাওয়া, বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা বলে গেছেন ক্রিকেটাররা। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে ছিলেন মুস্তাফিজুর রহমান। শুরুতে এই পেসার বলেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবেই স্বাভাবিক। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।’ বাংলাদেশের হয়ে ট্রফি জয়ের আক্ষেপ রয়েছে বলেও জানান ফিজ, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জিতে, তাকেই বড় প্লেয়ার বলা হয়। সেই আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি। আমরা কোনো বিষয়ে আটকে গেলে সাকিব ভাই–রিয়াদ ভাইদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারব।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.