প্রবাসের মাটিতে বাংলাদেশি তরুনদের খেলাধূলায় আগ্রহী করার লক্ষ্যে ইতালির রোমে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট।
বাংলাদেশ ফুটবল ইতালির আয়োজনে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট ১৬টি দল। উদ্বোধনী খেলায় নাপলী জালালাবাদ ব্রাদার্স ক্লাব বনাম দোহার পদ্মা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। এতে পদ্মা স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়ে ৫-০ গোলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে নাপলী জালালাবাদ ব্রাদার্স ক্লাব। খেলায় চারটি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে আসিকুজ্জামান আবির। পুরস্কার হিসেবে স্পন্সরদের পক্ষ থেকে দেয়া হয় দলের সবার জন্য বিমান টিকেটের ডিসকাউন্ট কুপন। আয়োজকেরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে খেলার সুযোগ হতে পারে বিভিন্ন দামি ক্লাবেও। এর ফলে ফুটবল প্রিয় ইতালিতে বাংলাদেশ পাবে নতুন পরিচয়।
