post
খেলা

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এশিয়া কাপ খেলে দেশে ফেরার একদিন পরই অবসরের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।সম্প্রতি টি-টোয়েন্টি দলে মুশফিকুর রহিমের জায়গা বেশ নড়বড়ে হয়ে যায়। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন না, তাকে ‘বিশ্রাম’ দেওয়ার কথা জানিয়েছিল। তবে এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের দলে ফিরেছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।রোববার সামাজিকমাধ্যমে এক বিবৃতি দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। তবে ক্রিকেটের অন্য দুই সংস্করণ অর্থাৎ টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন তিনি। এছাড়াও ঘরোয়া পর্যায়ে টি-টোয়েন্টি খেলবেন অভিজ্ঞ এ ক্রিকেটার।এদিন সামাজিক মাধ্যমে লিখেছেন, 'দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি।' ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, 'বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে।'

post
খেলা

টরোন্টোয় এসসিসি চ্যাম্পিয়নশিপ কাপ ফুটবল প্রতিযোগিতা

বিপুল উৎসাহ উদ্দীপনার ভেতর দিয়ে টরোন্টোয় অনুষ্ঠিত হয়েছে এসসিসি চ্যাম্পিয়নশিপ ফুটবল কাপ-২০২২। স্থানীয় অক্রিজ মাঠে টরোন্টোর বাঙালি কমিউনিটির শীর্ষ আটটি ফুটবল দল নিয়ে মূল প্রতিযোগিতা শুরু হয়।স্বাধীন কমিউনিটি কানাডা ইন্ক আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- বাংলা পাড়া ক্লাব, ডেন্টোনিয়া এফ সি, সিলেট ঈগলস, ওয়াটারলু, স্বাধীন এফ সি, সোলজারস, স্নাইপার,স্বাধীন কমিউনিটি কানাডা ইনক এবং মন্ট্রিয়েল। চারটি করে দল ২ গ্রুপে মোট ১২টি খেলায় অংশগ্রহন করে ৪ দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিটা খেলা ছিলো উপভোগ্য এবং মানসম্মত। দর্শকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো। স্থানীয়রা নিজ নিজ ব্যাকইয়ার্ড অথবা ঘাসের উপর বসে পুরো প্রতিযোগিতা উপভোগ করেন ।সেমিফাইনাল খেলে যে চারটি দল তারা হলো- স্বাধীন এফসি, সোলজার্স, মন্ট্রিয়েল এবং ওয়াটারলু। মন্ট্রিয়েল ২-১ গোলে স্বাধীনকে এবং সোলজার্স উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ওয়াটারলুকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় । ফাইনালের শুরুতেই সোলজার্স আক্রমণাত্মক খেলে এক গোলে এগিয়ে যায় । পরবর্ততে মন্ট্রিয়েল মরিয়া হয়ে চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি । সোলজারস 'এসসিসি চ্যাম্পিয়নশিপ কাপ-২০২২' জিতে নেয়। খেলা পরিচালনায় আয়োজক সংস্থার সমন্বয়কবৃন্দ ডিরেক্টর দেলওয়ার হোসাইন মিন্টু এবং ডিরেক্টর জুয়েল আহমেদকে সর্বাত্মক সহযোগিতা করেন সংগঠনের ডিরেক্টর ইত্তেজা আহমেদসহ অতিথি আহমেদ নাসিরউদ্দিন, সাদ চৌধুরী, ফয়সল আহমেদ, রাব্বি, দিল আহমেদ, জবরুল ইসলাম, ফয়সল কবির, সৈয়দ সোয়েব,, রিয়াদ, নিসার চৌধুরী, মোঃ আজিজ এবং রায়ান। এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা দিয়েছেন ব্যারিস্টার জনাব ওমর হাসান আল-জাহিদ, রিয়েল্টর ইনভেস্টর সাব্বির চৌধুরী, ডেভেলপার দেলওয়ার হোসাইন মিন্টু, রিয়েল্টর মাহবুব ওসমানী, রিয়েল্টর শামসুল আলম রিয়াজ, ডেভেলপার নাজমুল জায়গিরদার রানা, সিইও সিএম ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং ফয়সাল আহমেদ এবং সিইও বাংলা মোটরস্ আনোয়ার আহমেদ।

post
খেলা

পর্তুগালে বঙ্গবন্ধু ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন লিসবন সিক্সার্স

পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ক্রিকেট লিগের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। সীমিত ওভারের টুর্নামেন্টে শিরোপা অর্জন করেছে লিসবন সিক্সার্স। পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত ২০ মে টুর্নামেন্ট শুরু হয়। দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারিক আহসান, দূতাবাসের কর্মকর্তাসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের অধিনায়ক ও কমিউনিটির শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে ড্র অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করে। নকআউট পর্বে পর্তুগাল বাংলা প্রেসক্লাব ও কেলুস ভেলাস টিমের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। দূতাবাসের দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজির তত্ত্বাবধানে এবং দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নুর উদ্দিন ও পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেনের সমন্বয়ে উদ্বোধনী খেলাটি পরিচালিত হয়। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টায় লিসবন সিক্সার্স ও ইয়ং টাইগার্সের ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট সমাপ্ত হয়। খেলায় লিসবন সিক্সার্স জয় লাভ করে। রাষ্ট্রদূত তারিক আহসান বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন। বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন। কমিউনিটির সবার অংশগ্রহণে টুর্নামেন্ট সফল হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মারক মেডেল উপহার তুলে দেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ, বর্তমান সভাপতি জহিরুল আলম জসীম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।

post
খেলা

কাতারে হয়ে গেলো বাংলাদেশিদের জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বাংলাদেশিদের অংশগ্রহণে কাতারে অনুষ্ঠিত হয়ে গেলো একটি জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের তত্ত্বাবধানে ও লেটস্ প্লে ব্যাডমিন্টন গ্রুপের আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নেয় নয়টি দল।প্রতিদ্বন্ধীতাপূর্ণ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বপ্নীল ও ইউসুফ জুটি। রানার্স আপ হয়েছে মো. রিপন ও নির্মল জুটি।  টুর্নামেন্ট শেষে প্রতিযোগীদের নিয়ে কাতারের নাজমায় সুলতান রেস্টুরেন্টে একটি নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজের আগে মতবিনিময় সভায় আয়োজকরা জানান, এই ধরনের টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করার সর্বাত্মক চেষ্টা করবেন তারা।  এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো. মাসুদ রানা এবং প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি।  এছাড়াও ছিলেন সাংবাদিক আমিন ব্যাপারী, শাহেদ খান, জুয়েল মাহমুদ বাবু খান, সি এম হাসানসহ কমিউনিটির অন্য নেতারা।

post
খেলা

১৬১ কোটি টাকায় বিসিবির সম্প্রচার স্বত্ব বিক্রি

মহামারি করোনার মধ্যে সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য বেশ দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। অবশেষ ক্রিকেটের সম্প্রচার স্বত্ব কিনে নিল বাংলাদেশি এজেন্সি ব্যানটেক। আগামী দুই বছরের জন্য বিসিবির সম্প্রচার স্বত্ব কিনল প্রতিষ্ঠানটি।এ সময়কালে অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে বিসিবিকে ১৬১ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সের কারণেই, এই চড়া মূল্য পাওয়া গেছে বলে মনে করে ক্রিকেট বোর্ড।সোমবার (১৭ মে) উন্মুক্ত নিলামে অংশ নিয়ে সম্প্রচার স্বত্ব কিনে নেয় প্রতিষ্ঠানটি। এ চুক্তির আওতায় আগামী আড়াই বছরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ১০টি হোম সিরিজ সম্প্রচারের একমাত্র রাইট এখন ব্যানটেকের। নিলামে ১৯ মিলিয়ন ইউএস ডলার বেস প্রাইস ঠিক করে দিয়েছিলো বিসিবি। নিলামে বেস প্রাইস থেকে কিছুটা বেশি ১৯.০৭ মিলিয়ন প্রস্তাব করে ব্যানটেক। অন্য কেউ বিডে অংশ না নেয়ায়, পরে এই মূল্যেই টাইগারদের টেলিভিশন রাইটসটি পেয়ে যায় তারা। এর আগে বাংলাদেশ-উইন্ডিজ হোম সিরিজের স্বত্বও পেয়েছিলো ব্যানটেক। বিসিবির আগের চুক্তিটি ছিলো গাজী টিভির সঙ্গে ছয় বছরের। সে সময় ২০ দশমিক শূন্য ২ মিলিয়ন ইউএস ডলার পেয়েছিলো ক্রিকেট বোর্ড।বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিডিংয়ে একমাত্র ব্যানটেকই অংশ নিয়েছে। আর কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা প্রস্তাব পাইনি। আগামী দুই বছর বাংলাদেশ দলের হোম সিরিজের ম্যাচ তারা (ব্যানটেক) সম্প্রচার করবে।এই সময়ে বাংলাদশের ৯টি হোম সিরিজের সূচি রয়েছে। যেখানে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা আছে টাইগারদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.