ইতালির রোমে শুরু হচ্ছে "মুন্ডিয়ালিডো" বা বিদেশীদের ফুটবল বিশ্বকাপের ২৬তম আসর।
বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা, ইতালির সহযোগিতায় বাংলাদেশসহ খেলছে ২৪টি দেশ। ক্লাব ইতালিয়ার আয়োজনে ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক গ্রুপ বাছাই পর্বে ‘এফ‘ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে ইতালি, ইউক্রেন ও মালি। বাছাই পর্বে উপস্থিত ছিলেন ইতালির ক্রিড়া সম্পর্কিত বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা, ইতালির প্রধান উপদেষ্টা এম.এ রব মিন্টু, সভাপতি বাইজিদ আলী, কোচ আবদুল হামিদ জুয়েল ও খান রিপন। মাসব্যাপী টুর্নামেন্টটি চলবে রোমের ফিওরেন্টিনি স্টেডিয়ামে।
