খেলা

বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে যা বললেন মাশরাফি

post-img

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে বাংলাদেশ দল এখন সেখানে অবস্থান করছে। এই দ্বিপাক্ষিক সিরিজ শেষেই বিশ্বকাপ মিশনে নামবে টাইগাররা। আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন মাশরাফি বিন মর্তুজা।

সোমবার কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। এ সময় তার কাছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আশা তো অবশ্যই ভালো কিছু করবে।'

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন তা এখনও দেখেননি মাশরাফি। তবে দল হিসেবে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন মাশরাফি, '(স্কোয়াড) দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনো দেখি নাই।'


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.