খেলা

এলপিএলে দল পাননি মুশফিকরা

post-img

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের আগেই বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তিনি খেলবেন ডাম্বুলা থান্ডার্সের হয়ে। এবার নিলাম থেকে দল পেলেন তাসকিন আহমেদকে। ৫০ হাজার মার্কিন ডলারে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বাংলাদেশের ডানহাতি এই পেসার।

তবে নিলামে নাম ছিলো আরো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের। ৩০ হাজার ডলারে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই। ৫০ হাজার ডলার ভিত্তি মূল্যের মুশফিকুর রহিমও অবিক্রিত থেকেছেন।

৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তাওহীদ হৃদয়কেও কেউ নেয়নি। একই ভিত্তিমূল্যের নাজমুল হোসেন শান্তও অবিক্রিত থেকেছেন। ৩০ হাজার ভিত্তিমূল্যে নাম লেখালেও পেসার শরিফুল ইসলামকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.