খেলা

আবার বার্সেলোনার কোচ হতে চান জাভি

post-img

বরখাস্ত হয়েছেন জাভি হার্নান্দেজ। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে হ্যান্সি ফ্লিককে নিয়োগ দিয়েছে কাতালান ক্লাবটি। চাকরি হারানো জাভি আবারও কোনোদিন কোচ হয়ে ঘরে ফিরতে চান। বার্সেলোনা জাভির কাছে ঘরই। এই ক্লাবের যুবদলেই তার বেড়ে উঠা, এখানে খেলেই নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তি পর্যায়ে, ক্যারিয়ারের শেষের কটা দিন কাটিয়েছেন কাতারি ক্লাব আল সাদে। খেলুড়ে জীবনের পাঠ চুকিয়ে পরে হয়েছিলেন কোচ, ২০২১ সালে কোচের ভূমিকা নিয়েই বার্সায় ফেরেন তিনি। কিন্তু এ মৌসুম শেষে বিদায় নিতে হচ্ছে তাকে। বিদায়ী কোচ আবারও কোনোদিন কাতালানদের ডাগআউটে দাঁড়াতে চান। চুক্তি শেষ হওয়ার আগে বরখাস্ত করায় বার্সার কাছে বড় অঙ্কের অর্থ পাওনা জাভির। সেই অর্থ কি স্প্যানিশ কোচ ছেড়ে দেবেন? জাভি বলেন, ‘আমি প্রেসিডেন্টের বরখাস্ত করার সিদ্ধান্তকে সম্মান করি। আজীবন আমি এই ক্লাবের ফ্যান হয়ে থাকব, সমর্থন দিয়ে যাব। পাওনা টাকা কি ছেড়ে দেব? এর উত্তর আগেও দিয়েছি। আপনারা সেটা জানেন।’ আবার বার্সার কোচ হওয়ার বাসনা পোষণ করে জাভি বলেন, ‘আবারও একদিন এখানে ফিরতে চাই। বার্সেলোনা আমার জীবনের অংশ, এটা আমি আগেও বলেছি। দরজা বন্ধ করছি না। একদিন আশা করি ফিরব। এখানকার মানুষদের আমি শ্রদ্ধা করি।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.