কোটা আন্দোলনে বিএনপিকে জড়িয়ে সরকার ভিন্ন চক্রান্ত করছে
কোটা আন্দোলনে বিএনপিকে জড়িয়ে সরকার ভিন্ন চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ।শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন শিক্ষার্থীদের কোটা সংষ্কারের আন্দোলন যৌক্তিক ও ন্যায্য। সরকার এর সাথে বিএনপিকে জড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলন পণ্ড করার চক্রান্ত করছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, কোটা আন্দোলন নস্যাৎ করতে পেছন থেকে সরকার কিছু করছে কি না তা নিয়ে শঙ্কা আছে। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়নি বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে। সরকার পতন ঘটানোই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান মির্জা আব্বাস।
