বাংলাদেশ

শিক্ষার্থীদের কেউ যাতে উস্কানি না দেয়,সতর্ক থাকার আহ্বান

post-img

শিক্ষক আন্দোলন এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে কেউ যাতে উস্কানি না দেয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আন্দোলন করছে, তাই ছাত্রলীগকে খুব সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। অ-রাজনৈতিক এই আন্দোলনের ফায়দা তুলে যেন কেউ দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের এ আন্দোলন সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.