বাংলাদেশ

কোটা সংস্কার এবং পেনশনবিরোধী আন্দোলনে সমর্থন বিএনপির

post-img

সরকারি চাকরিতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পেনশনবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি।

শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমর্থনের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারকে এ সংক্রান্ত দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সাংবিধানিকভাবে ও আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। তবে ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধানির্ভর বিশ্বব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব। সেই সঙ্গে সর্বজনিন পেনশন স্কিম সরকারের দুর্বল আর্থিক খাত মেরামতের একটা কৌশল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.