বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়নের সম্পর্ক, আর ভারতের সঙ্গে রাজনৈতিক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, সম্পর্ক ভালো থাকলে আলাপ-আলোচনা করে সমাধান করা যায়। আর উন্নয়নের জন্য যেখানে সুযোগ-সুবিধা পাওয়া যাবে, সেখান থেকেই সুবিধা নেয়া হবে। এছাড়া চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগ বহাল রাখায় সরকারের কিছু করার নেই বলে জানান ওবায়দুল কাদের।
