post
বাংলাদেশ

৭ম দফা অবরোধ বিএনপির, দেশ জুড়ে কর্মসূচি !

আন্দোলনরত দলের নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আবারো দুই দিনের অবরোধ ডেকেছে বিএনপি।বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দেন।এদিকে, বিএনপির অবরোধের দ্বিতীয়দিনে রাজধানীর ফকিরাপুল এলাকায় ঝটিকা মিছিল বের হয়।দলটি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এদিকে, রাজধানীর তোপখানা রোড এবং পল্টন পানির ট্যাংকি মোড় থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো। এসময় আজমেরী গ্লোরী নামে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।বিএনপি-জামায়াতের অবরোধে দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অবরোধের সমর্থনে বরিশালে মশাল মিছিল করেছে বিএনপি। নগরীর সিএন্ডবি রোডে মশাল মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করলে, মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে,গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় পোশাক কারখানার সুতাবাহী দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছ দুর্বৃত্তরা। মানিকগঞ্জে অবরোধে দূরপাল্লার বাস না চললেও, অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো।

post
বাংলাদেশ

প্রবাসীর অদক্ষতায় মিলছে না শ্রমের যথার্থ মজুরী,আধুনিক কাজ শেখার পরামর্শ

পরিবার পরিজনের মুখে হাসি ফোঁটাতে প্রবাসের কষ্টের জীবন বেছে নিয়েছেন প্রায় ১ কোটি ৩ লাখ বাংলাদেশি। দূর প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখছেন তারা। কিন্তু দেশ-বিদেশে নানান সমস্যার মুখে পরছেন এ রেমিট্যান্স যোদ্ধরা।মরুর দেশ সৌদি আরব। তপ্ত রৌদ্র আর ঝঁলসানো বালুর মধ্যে কঠোর পরিশ্রম করছেন বহু বাংলাদেশী। তাদেরই একজন চাঁদপুরের হাজিগঞ্জের যুবক কাজ করেন মহাসড়কে ক্লিনার হিসেবে। তবে কষ্ট্রে অর্জিত সেই অর্থ দেশে পাঠিয়েও নিস্তার পাননি ওই যুবক। গণমাধ্যমকর্মী পরিচয়ে তার দরিদ্র পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন স্থানীয় একটি প্রতারক চক্র।এবিষয়ে প্রবাসী এ রেমিট্যান্স যোদ্ধার পরিবার পাননি স্থানীয় প্রশাসনের সহায়তা। নিরুপায় যুবক অভিযোগ করেছেন সৌদির বাংলাদেশ কনসুলেটে। বাংলাদেশের সাফল্যের নেপথ্যের নায়ক প্রবাসীরা। কিন্তু তাদেরই নিরাপত্তা না থাকাকে কলঙ্কের মনে করছেন প্রবাসীরা। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জল করার আহবান বিশিষ্টজনদের।

post
বাংলাদেশ

বিস্ফোরকসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার !

উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক মজুদের অভিযোগে যুবদলের দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গতরাতে রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মুগদা যুবদল নেতা মো. বাবুল মিয়া ও মো. মাসুদ শেখকে গ্রেপ্তার করায় হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি বিস্ফোরক পাউডার, ১৫৭ বোতল ফেনসিডিল, ১০টি মোবাইল ফোনসহ নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

post
বাংলাদেশ

বিএনপি ও মিত্রদের ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে !

বিএনপি ও তাদের মিত্রদের ডাকা ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার প্রথম দিনের অবরোধ চলছে।তফসিল বাতিল,সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে এবং অবরোধের সমর্থনে ঢাকার দক্ষিণখান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে।এছাড়া রাজধানীর পল্টনে মিছিল করে বিএনপি। গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলোও রাজধানীতে অবরোধের সমর্থনে মিছিল বের করে। অবরোধের প্রথমদিনে রাজধানীতে গণপরিবহন চলাচল ছিল অন্যদিনের মতই স্বাভাবিক।

post
বাংলাদেশ

তফসিল পেছাবে কিনা সেটি ইসির সিদ্ধান্ত :ওবায়দুল কাদের

সংবিধানের সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন চাইলে তফসিল পেছাতে পারে। সেক্ষেত্রে, তার দলের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল। আজ বুধবার দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে, কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে, আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে, রাষ্ট্রপতির কাছে জাতীয় পার্টির তফসিল পেছানোর অনুরোধের বিষয়ে এক প্রশ্নে তিনি একথা বলেছেন। ওবায়দুল কাদের জানান, নির্বাচনের বিষয়টি পুরোপুরি কমিশনের হাতে। এখানে সময়সীমা নির্ধারিতসহ যাবতীয় বিষয়ে তাদের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রয়েছে, সরকারের কোন হস্তক্ষেপ নেই। এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে আসার জন্য সরকার কারও ওপর চাপ সৃষ্টি করছে না। বুধবার সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তথ্য মন্ত্রী আরো বলেন, বিএনপির অপরাজনীতি ও ধ্বংসাত্মক রাজনীতির কারণেই তাদের জোট থেকে অনেকে বেরিয়ে যাচ্ছে। কাউকে চাপ সৃষ্টি করে বের করে আনা হয়নি। এছাড়া, যারা জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য করে, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

post
বিশেষ প্রতিবেদন

ভোটের মাঠে বাড়ছে জোটের গঠন,মুক্তি মিলছে না অনেকের; নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা জাপা’র

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নানা আলোচনা জল্পকল্পনায় এগুচ্ছে রাজনীতির গতিপথ। মোটের মাঠে বাড়ছে জোটের আধিক্য। বিভিন্ন রাজনৈতিক দল একক নির্বাচনের চেয়ে জোটবদ্ধ নির্বাচনের পথে এগুচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তফ্রন্ট নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আর আত্মপ্রকাশের দিনেই দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন নতুন এই জোট ‘যুক্তফ্রন্ট’।আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য জানান যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন আশায় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আওয়ামী লীগের চেয়ে বেশি আসনে জয়ের স্বপ্ন দেখছে জাতীয় পার্টি।তাই ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে বলেও জানান, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এদিকে,৩য় দিনের মত মনোনয়ন ফারম বিক্রি করেছে জাতীয় পার্টি। সকাল থেকেই মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হয়।এসময় বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা ফরম সংগ্রহ ও জমা দেন।অন্য দিকে দেশের প্রধান বিরোধীদল বিএনপির কেন্দ্রীয় অফিস এখনো নেতাকর্মী শূন্য। নেই কোন নির্বাচনের আমেজ। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, মো. আসাদুজ্জামান, বদরুদ্দোজা বাদল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

post
বাংলাদেশ

ভোটের জোট ও মনোনয়ন: সিদ্ধান্তহীনতার দোলাচালে কারো দোটানার অভিনয়

বাংলাদেশের গেলো তিনটি জাতীয় নির্বাচনের মতো আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও জোটবদ্ধ হয়ে ভোটে অংশগ্রহন করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।এরই অংশ হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১০টি রাজনৈতিক দল। এর মধ্যে আওয়ামী লীগ ছাড়া আরও ছয়টি দল ১৪-দলীয় জোটের শরিক হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ নিয়ে নির্বাচন করবে বলে ইসিকে জানিয়েছে।জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করে জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারে। জোটভুক্ত দলগুলো জোটের শরিক যেকোনো দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে।ইসির সূত্রে জানায়, যে দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করার বিষয়ে ইসিকে জানিয়েছে, সেগুলো হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জাপা), বিকল্পধারা বাংলাদেশ ও তৃণমূল বিএনপি। এসব রাজনৈতিক দলগুলোর বেশিরভাগেরই দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে, কারো বা শেষের পথে।ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রি এক উৎসবে পরিণত হয়েছে দলটির কেন্দ্রীয় অফিসসহ দেশজুড়ে বিভিন্ন বিভাগ, জেলা ও শাখা অফিসেও। দলটির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ২৩ নভেম্বর বসবে মনোনয়ন বোর্ডের সভা। এর মাধ্যমে চুড়ান্ত হবে তাদের প্রার্থী। বাংলাদেশে এবারের জাতীয় রাজনীতির খুব আলোচিত নতুন দল তৃনমূল বিএনপিতেও চলছে মনোনয়ন ফরম বিক্রি। দলটির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনে না এলে ক্ষতি নেই, কিন্তু নির্বাচনে অংশ নিলে আয়োজনের গ্রহনযোগ্যতা বাড়বে। ওয়াকার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতিই ইতোমধ্যে শেষ করছে তাদের দল।মনোয়ন বিক্রি পরে শুরু করলেও নির্বাচনে অংশ নেয়ার দৌড়ে পিছিয়ে নেই কৃষক শ্রমিক জনতা লীগ। তাদের জোট বন্ধ নির্বাচনের প্রস্তুতির কথা জানালেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার। তবে, বহুল রাজনীতির মাঠের আলোচিত দল, ক্ষমতাসীন সরকারের গেল সংসদের অংশীদার এবং সংসদের বিরোধীদল জাতিয় পার্টি তাদের মনোনয় ফরম বিক্রি শুরু করেছে। জোটবদ্ধ নির্বাচনে নৌকা ও লাঙ্গল প্রতিকে নির্বাচনের সিদ্ধান্ত নিলেও , নির্বাচনে প্রকৃতপক্ষে অংশগ্রহণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানায়নি। তবে প্রস্তুতি সবটাই আছে বলেই জানালেন, জাতিয় পার্টি মহাসচিব,মুজিবুল হক চুন্নু। দেশজুড়ে নির্বাচনী মনোনয়ন বিক্রির উৎসবে ভিন্ন চিত্র বিএনপি ও সমমনা দলগুলোর অফিস কিংবা নেতৃবৃন্দের মাঝে। তাদের অনেক কেন্দ্রিয় নেতাই কারাগারে। আর যারাও বা বাইরে আছেন, তাদের আবার অনেকেই আত্মগোপনে। এরমধ্যেই চলছে তাদের হরতাল অবরোধের মত রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি

post
শিক্ষা

হরতাল-অবরোধে ভোগান্তির প্রতিবাদে বিভিন্নস্থানে শিক্ষার্থীদের মানববন্ধন

নিরাপদ পরিবেশে স্কুলে যাওয়া ও যথাসময়ে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা মানববন্ধন অংশ নেয়। শিক্ষার্থীদের দাবির সাথে সহমত জানিয়েছেন শিক্ষকরাও। মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ, তেজগাও মডেল স্কুল,নাখালপাড়া হোসেন আলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা,হরতাল অবরোধের প্রতিবাদে, নিরাপদ সড়ক ব্যবস্থা ও যথাসময়ে পরিক্ষা দেয়ার দাবিতে মানববন্ধন করেন। শিক্ষার্থীদের দাবীর সাথে সহমত জানিয়েছেন শিক্ষকরাও। স্কুলে যেতে সড়ক পথে প্রায়ই শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হয়। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচীর কারনে নির্দিষ্ট সময়ে পরিক্ষা দিতে পারেনা শিক্ষার্থীরা। তাই তাদের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবে, এসব রাজনৈতিক কর্মসূচী থেকে বিরত থাকার আহবান জানান, শিক্ষক-শিক্ষার্থীরা। 

post
সংবাদ

গুজব-অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান তথ্যমন্ত্রীর

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনতে, নতুন আইন করা হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে ‘গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির’ সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী। এসময় বিদেশে বসে গুজব ছড়িয়ে, আর ধরাছোঁয়ার বাইরে থাকার সুযোগ নেই বলেও এসময় মন্তব্য করেন হাছান মাহমুদ। এছাড়া নির্বাচনকে সামনে রেখে কেউ যেনো অপপ্রচার করতে না পারে, সেজন্য গণমাধ্যমকেও সোচ্চার থাকার আহবান জানান তথ্যমন্ত্রী। 

post
বাংলাদেশ

সবাইকে নিয়েই নির্বাচন করতে চায় সরকার- বললেন তথ্যমন্ত্রী

সব দলের অংশগ্রহণে সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।নাশকতা পরিহার করে বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানান তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, তাতে বিএনপির নির্বাচন বর্জনের ডাক ঢাকা পড়ে গেছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচন আসার আহবান জানান হাছান মাহমুদ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.