বিএনপি ও তাদের মিত্রদের ডাকা ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার প্রথম দিনের অবরোধ চলছে।
তফসিল বাতিল,সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে এবং অবরোধের সমর্থনে ঢাকার দক্ষিণখান থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে।এছাড়া রাজধানীর পল্টনে মিছিল করে বিএনপি।
গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলোও রাজধানীতে অবরোধের সমর্থনে মিছিল বের করে। অবরোধের প্রথমদিনে রাজধানীতে গণপরিবহন চলাচল ছিল অন্যদিনের মতই স্বাভাবিক।
