পরিবার পরিজনের মুখে হাসি ফোঁটাতে প্রবাসের কষ্টের জীবন বেছে নিয়েছেন প্রায় ১ কোটি ৩ লাখ বাংলাদেশি। দূর প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখছেন তারা। কিন্তু দেশ-বিদেশে নানান সমস্যার মুখে পরছেন এ রেমিট্যান্স যোদ্ধরা।
মরুর দেশ সৌদি আরব। তপ্ত রৌদ্র আর ঝঁলসানো বালুর মধ্যে কঠোর পরিশ্রম করছেন বহু বাংলাদেশী। তাদেরই একজন চাঁদপুরের হাজিগঞ্জের যুবক কাজ করেন মহাসড়কে ক্লিনার হিসেবে। তবে কষ্ট্রে অর্জিত সেই অর্থ দেশে পাঠিয়েও নিস্তার পাননি ওই যুবক। গণমাধ্যমকর্মী পরিচয়ে তার দরিদ্র পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন স্থানীয় একটি প্রতারক চক্র।এবিষয়ে প্রবাসী এ রেমিট্যান্স যোদ্ধার পরিবার পাননি স্থানীয় প্রশাসনের সহায়তা। নিরুপায় যুবক অভিযোগ করেছেন সৌদির বাংলাদেশ কনসুলেটে।
বাংলাদেশের সাফল্যের নেপথ্যের নায়ক প্রবাসীরা। কিন্তু তাদেরই নিরাপত্তা না থাকাকে কলঙ্কের মনে করছেন প্রবাসীরা। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জল করার আহবান বিশিষ্টজনদের।
