বাংলাদেশ

তফসিল পেছাবে কিনা সেটি ইসির সিদ্ধান্ত :ওবায়দুল কাদের

post-img

সংবিধানের সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন চাইলে তফসিল পেছাতে পারে। সেক্ষেত্রে, তার দলের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল।

আজ বুধবার দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে, কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে, আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে, রাষ্ট্রপতির কাছে জাতীয় পার্টির তফসিল পেছানোর অনুরোধের বিষয়ে এক প্রশ্নে তিনি একথা বলেছেন। ওবায়দুল কাদের জানান, নির্বাচনের বিষয়টি পুরোপুরি কমিশনের হাতে। এখানে সময়সীমা নির্ধারিতসহ যাবতীয় বিষয়ে তাদের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রয়েছে, সরকারের কোন হস্তক্ষেপ নেই।

এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে আসার জন্য সরকার কারও ওপর চাপ সৃষ্টি করছে না। বুধবার সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তথ্য মন্ত্রী আরো বলেন, বিএনপির অপরাজনীতি ও ধ্বংসাত্মক রাজনীতির কারণেই তাদের জোট থেকে অনেকে বেরিয়ে যাচ্ছে। কাউকে চাপ সৃষ্টি করে বের করে আনা হয়নি। এছাড়া, যারা জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য করে, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.