শিক্ষা

হরতাল-অবরোধে ভোগান্তির প্রতিবাদে বিভিন্নস্থানে শিক্ষার্থীদের মানববন্ধন

post-img

নিরাপদ পরিবেশে স্কুলে যাওয়া ও যথাসময়ে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিতে মানববন্ধন করেছে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা মানববন্ধন অংশ নেয়। শিক্ষার্থীদের দাবির সাথে সহমত জানিয়েছেন শিক্ষকরাও।

মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ, তেজগাও মডেল স্কুল,নাখালপাড়া হোসেন আলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা,হরতাল অবরোধের প্রতিবাদে, নিরাপদ সড়ক ব্যবস্থা ও যথাসময়ে পরিক্ষা দেয়ার দাবিতে মানববন্ধন করেন।

শিক্ষার্থীদের দাবীর সাথে সহমত জানিয়েছেন শিক্ষকরাও। স্কুলে যেতে সড়ক পথে প্রায়ই শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হয়। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচীর কারনে নির্দিষ্ট সময়ে পরিক্ষা দিতে পারেনা শিক্ষার্থীরা। তাই তাদের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবে, এসব রাজনৈতিক কর্মসূচী থেকে বিরত থাকার আহবান জানান, শিক্ষক-শিক্ষার্থীরা।

 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.