দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩০০টি ইলেকশন ইনকয়ারি টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব মো. মাহবুবার রহমান সরকার।
শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এসব ইলেকশন ইনকয়ারি টিমকে সোমবার থেকে ইসি ব্যাচভিত্তিক ট্রেনিং করাবে বলে জানান ইসি’র এই যুগ্ম সচিব। তিনি আরো বলেন, এই টিমটি বৃহস্পতিবার থেকে মাঠে রয়েছে। এখন পর্যন্ত নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ কমিশনে আসেনি।
