ভোটের তারিখ পেছানোর কোনোরকম সম্ভাবনা নেই বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। রাশেদা সুলতানা বলেন,ভোটের পরিবেশ তৈরি আছে,তৈরি থাকবে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। বিগত নির্বাচনে সেনাবাহিনী মাঠে ছিল,এবারের নির্বাচনেও থাকার সম্ভাবনা বেশি বলেও জানান রাশেদা সুলতানা।
