post
বাংলাদেশ

মির্জা ফখরুলের জামিন শুনানি ২ দিন পেছালো ; সোহেল-টুকুসহ ২৫ বিএনপি নেতাকর্মীর কারাদণ্ড

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় কারাগারে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আরো ২ দিন পেছানো হয়েছে। অগামী ২২ নভেম্বর এই শুনানি অনুষ্ঠিত হবে।আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানিটি পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই সময় মির্জা ফখরুলের আইনজীবীরা এ সপ্তাহের মধ্যে শুনানির তারিখ চান। বিচারক পরে তারিখ নির্ধারণ করতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীরা এজলাসেই পরবর্তী শুনানির তারিখ দিতে অনুরোধ করেন। কিন্তু বিচারক তাদের অনুরোধ না রেখে অন্য মামলার শুনানি শুরু করতে চান। তখন মির্জা ফখরুলের আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতিতে ১০ মিনিটের জন্য আদালত মুলতুবি ঘোষণা করে খাস কামরায় চলে যান বিচারক।পরে এসে আদালত মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য ২২ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।গেল ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মির্জা ফখরুলকে আটক করা হয়। অন্যদিকে, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৫ জনের দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস করে কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।

post
সংবাদ

বিএনপি-জামাতের হরতালের সহিংসতা রোধে মাঠে আওয়ামীলীগ

বিএনপি-জামাতের ডাকা ৪৮ঘন্টার হরতাল,অবরোধ,সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ।রবিবার সকালে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ। এতে বক্তব্য রাখেন,চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান’সহ অন্যরা। এদিকে, গাজীপুরের কোনাবাড়ীতে থানা ও ওয়ার্ড শ্রমিক লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় থানা শ্রমিক লীগের সভাপতি জহির উদ্দিন,সহ-সভাপতি সানজিদুল হক শাহিন ও সম্পাদক জাকির হোসেন ভান্ডারীসহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে, ঈশ্বরদীতে বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান এডভোকেট রবিউল আলম বুদুর নেতৃত্বে, হরতাল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের আহবানে হরতাল বিরোধী মিছিল হয়েছে।

post
বাংলাদেশ

বিএনপি জামাতের হরতালে বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষ !

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতালকে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থানে যাত্রীবাহী বাস,ট্রেন ও পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুন সন্ত্রাসকারীদের প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা বাহিনী।সারাদেশে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলের ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালকে কেন্দ্র কোরে বিভিন্নস্থানে যাত্রীবাহী বাস,ট্রেন ও পিকআপ ভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এদিকে,সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইনশৃংখলাবাহিনী। একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল বের করলে, সুনামগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশ সদস্যসহ দুই সংবাদকর্মী আহত হয়েছেন। জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। গতরাতে সরিষবাড়ী থেকে তারাকান্দি যাওয়ার সময়, ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আহত হয় ৪ নারী।জয়পুরহাটে খালি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা মেরে নাশকতা সৃষ্টির মামলায় বিএনপি নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হরতালের সমর্থনে ফরিদপুরে মশাল মিছিল বের করে বিএনপি।নেত্রকোণার কেন্দুয়ায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি। এছাড়া, বান্দরবান ও হিলিতে বিএনপি-জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল হরতালের সমর্থনে পিকেটিং হয়েছে।

post
বাংলাদেশ

আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে উপচেপড়া ভীড়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিতরণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।রবিবার সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন মনোনয়ন প্রত্যাশীরা । কেউ আবার ঢাক-ঢোল পিটিয়ে,বাজনা বাজিয়ে মনোনয়ন কিনতে এসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের ভিড় আরও বাড়তে থাকে। ফরম সংগ্রহ করে মনোনীত হলে, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালি করার প্রত্যয় জানান, মনোনয়ন প্রত্যাশীরা।

post
আন্তর্জাতিক

কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক, ফলপ্রসু আলোচনার দাবী ইসির

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী বিদেশী নানা মহলে রয়েছে মিশ্র আলোচনা। বিদেশীরা কোন দেশের আভ্যন্তরীন নির্বাচনের বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ নেই। কিন্তু তারা নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক দলগুলোর সহাবস্থান নিশ্চিতের জন্য পর্যবেক্ষন করে। এরই অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারির ভোট নিয়ে নির্বাচন কমিশনের কাছে সার্বিক প্রস্তুতি জেনেছে কমনওয়েলথ সদরদপ্তরের নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধি দল। অন্য অংশীজনের সঙ্গে বসে লন্ডনে ফিরে প্রতিবেদন দেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবেন তারা। তবে নির্বাচন কমিশনের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলেই জানান প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো।আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সকালে চার সদস্যের প্রতিনিধি দল সভা করে। তফসিল ঘোষণার চার দিনের মাথায় সফরররত প্রতিনিধি দলের সঙ্গে পূর্বনির্ধারিত এ বৈঠক হয়। এতে সিইসিসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া, সভায় লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেক্টরাল সাপোর্ট সেকশন লিনফোর্ড এন্ড্রো, পলিটিক্যাল অ্যাডভাইজার লিনডে মাললেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও এসিসটেন্ট রিসার্চ অফিসার সার্থক রায় অংশ নেন। প্রতিনিধি দলের প্রধান লিনফোর্ড এন্ড্রো জানান, প্রি ইলেকশন এসেমেন্ট মিশনের সহকর্মীদের নিয়ে শনিবার বাংলাদেশে এসেছে নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়নে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের যেকোনো দেশে অবজার্ভ করতে প্রতিনিধি পাঠানো এক ধরনের প্রথা। ২২ নভেম্বর এই দলটি চলে যাবার কথা। তারপর কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেবেন তারা। এদিকে, বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, সাংবাদিকদের জানান,নির্বাচন পদ্ধতি, ভোট প্রয়োগসহ সুষ্ঠু নির্বাচনে, রিটার্নিং ও প্রিজাইডিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে, কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। নির্বাচনী কর্মপদ্ধতি,আইন-কানুন ও বিধি-বিধান নিয়েই তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব।

post
বাংলাদেশ

আপিল খারিজ,বাতিলই থাকছে জামায়াতের নিবন্ধন

দলের নিবন্ধন ফিরে পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিলকারীর পক্ষে আইনজীবী উপস্থিত না থাকায় আজ রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।আজ রবিবার বিষয়টি শুনানির জন্য উঠলে জামায়াতের পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীনের ব্যক্তিগত অসুবিধার জন্য ছয় সপ্তাহ সময়ের আবেদন করেন আইনজীবী মো. জিয়াউর রহমান। তবে বারবার সময়ের আবেদন করায় তা নাকচ করে আপিল খারিজ করে দেন আদালত। আদেশের পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে আইনজীবী মো. জিয়াউর রহমান বলেন, সিনিয়র আইনজীবীরা বিষয়টি পুনরায় শুনানি করার জন্য আবেদন করতে পারেন। তখন আদালত তা গ্রহণ করতে পারেন, না-ও পারেন। আদেশের বিষয়ে জামায়াতের আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং হরতালের কারণে আমাদের আইনজীবী শুনানি মুলতবি করার আবেদন দিয়েছিলেন। মুলতবির আবেদনটি আদালত আমলে নেননি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর পরবর্তী নির্দেশনার আলোকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। তিনি আরও বলেন, এখানে নিবন্ধনের বৈধতা নিয়ে মামলা ছিল, আদালত নিবন্ধন নিয়ে মতামত দিয়েছেন। তবে স্বাভাবিকভাবে জামায়াতের রাজনীতি বহাল থাকবে। সংবিধান অনুযায়ী রাজনীতি নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। রাজনীতি করার সুযোগ অব্যাহত আছে এবং থাকবে। উল্লেখ্য, রাজনৈতিক দল হিসেবে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। ওই নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করেন তরীকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। পরে জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন ২০১৩ সালের ১ আগস্ট অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী আপিল বিভাগে আবেদন করে। ওই আবেদন চলতি বছর শুনানির উদ্যোগ নেয় রিটকারী পক্ষ। রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গত জুনে আপিল বিভাগে পৃথক আবেদন করেন তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন। তানিয়া আমীর ও আহসানুল করিম জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে শুনানি করতে চান। এ সময় আদালত বলেন, এটি হাইকোর্টের রায়। আপনারা আদালত অবমাননার বিষয়ে প্রপার বেঞ্চে যেতে পারেন।##

post
বাংলাদেশ

জয় বাংলা, জিতবে এবার নৌকা !

জয় বাংলা,জিতবে এবার নৌকা গানটির নতুন সংস্করণ বানিয়েছে টিম জয় বাংলা। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে গানটির শুভমুক্তি ঘোষণা করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। তিনি বলেন,নির্বাচনকে ঘিরে চারিদিকে উৎসব আমেজ বিরাজ করছে। তাই নির্বাচনী প্রচারণায় আমেজ তৈরি ও সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরতে এই আয়োজন। তিনি বলেন, নির্বাচনী প্রচারে নতুন মাত্রা তৈরি করবে এই গানটি যা উজ্জীবিত করবে দেশের সব শ্রেনী পেশার মানুষকে। গানটির প্রযোজক ও গীতিকার তৌহিদ হোসেনে নির্মিত এই গানটি গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করা হয়েছে বলে জানানো হয় শুভ মুক্তি অনুষ্ঠানে।

post
বিশেষ প্রতিবেদন

আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিতরন শুরু, তালা ঝুলছে বিএনপি অফিসে

রাজনীতির মাঠের উৎসব বনাম আন্দোলন বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। শুরু হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি নিজে প্রথম দলীয় মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। মনোনয়ন ফরম গ্রহণের উৎসবে মেতেছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। অতিরিক্ত নেতাকর্মীর চাপে ফরম বিতরণ কিছু সময়ের জন্য বিতরণ বন্ধ রাখা হয়। নির্বাচনের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে জনগন আগামীতেও আওয়ামীলীগকে ভোট দিবে। তাই দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম গ্রহণের বিষয়টিকে উৎসব হিসেবে দেখছে। কারন বাংলার মানুষের শেখ হাসিনার ওপর আস্থা ছিল এবং থাকবে বলেও জানান কে এম খালিদ। ঠিক উল্টো চিত্র বিএনপিতে। তফসিল প্রত্যাখ্যান করে হরতাল ডাকলেও কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা, নেতাকর্মীরা রয়েছেন আত্মগোপনে।প্রধান কার্যালয়ের সামনে কোনও নেতাকর্মীকে আসতে দেখা যায়নি। তবে রাজধানীর কয়েকটি স্থানে তাৎক্ষণিক ঝটিকা বিক্ষোভ মিছিল করে দলের কর্মীরা। সমমনা বিভিন্ন রাজনৈতিক দল সরকারবিরোধী অবস্থান জানিয়ে সরব থাকলেও বিএনপির কার্যালয় এখনো দৃশ্যত নীরব। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে পরিস্থিতি ভালো হয় না। তাই সবাইকে আরো বেশি সহনশীল হওয়ার আহবান জানিয়েছেন তিনি। ##

post
বাংলাদেশ

আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে, মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। পরে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে, দেশবাসীর কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। আজ শনিবার সকালে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ফরম বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। শুরুতেই গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে, শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কাজী আকরাম উদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, অগ্নিসন্ত্রাসকারীদের বিরুদ্ধে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি কেউ অগ্নি সন্ত্রাস করে নির্বাচন বানচালের চেষ্টা করে,তার পরিণতি ভালো হবে না বলে আবারো হুঁশিয়ারি দেন তিনি। উদ্বোধনের পর মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রতিটি বিভাগের জন্য আলাদা বুথে চলে মনোনয়ন বিতরণ। আজ থেকে শুরু হওয়া মনোনয়ন বিতরণ কার্যক্রম চলবে ২১ নভেম্বর প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ##

post
সংবাদ

আবারো একতরফা নির্বাচনের অপচেষ্টা করছে সরকার,অভিযোগ রিজভীর

আবারো একতরফা নির্বাচনের জন্য সকল শক্তি নিয়োগ করেছে আওয়ামী সরকার। আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন । রিজভী বলেন,নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত রক্ষা না করে শেখ হাসিনার ইচ্ছার কাছেই আত্মসমর্পণ করেছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.