post
বাংলাদেশ

বিএনপি জামায়াত সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে :ওবায়দুল কাদের

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে, বিএনপি জামায়াত সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের সমর্থন হারিয়ে, তারা এখন নাশকতা কোরে সেই আন্দোলনকে এগিয়ে নিতে চায়। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপি ভুলের রাজনীতি করছে এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সুত্রে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। এভাবে চললে এক পর্যায়ে বিএনপি, জামায়াতের বি-টিমে পরিনত হবে বলেও মন্তব্য করেন তিনি।

post
বাংলাদেশ

দশম দফার অবরোধে গণপরিবহন কম রাজধানীতে; রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল

বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথমদিনে,রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও তাদের মিত্ররা।অবরোধের সমর্থনে, রাজধানীতে ঝটিকা মিছিল করে জাতীয়তাবাদী যুবদল ও গণঅধিকার পরিষদের নেতাকরর্মীরা।তোপখানা রোড এবং পল্টন পানির ট্যাংক মোড় থেকে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো বিক্ষোভ মিছিল বের করে। এদিকে,অবরোধের সমর্থনে রাজশাহীতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী’র নেতৃত্বে,জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিল বের করা হয়।

post
বাংলাদেশ

জোটের প্রার্থীরা নৌকা প্রতীকেই ভোট করবেন, জানালেন আমু

নির্বাচনে জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। আর আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সাথে জোটের মধ্যে কোন ধরনের সমস্যা সৃষ্টি হবে না বলে জানিয়েছেন শরিক নেতারা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের সাথে আওয়ামী লীগের আসন সমন্বয়য়ে মঙ্গলবার বিকেলে ১৪ দলের সম্বনয়ক আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় বৈঠক করেন শরিক দলের নেতারা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের জানান, জোটগতভাবে এবারো নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। তবে গতবারের চেয়ে দ্বিগুণ আসনে প্রার্থী চায় তারা। পরে বৈঠকের বিস্তারিত জানাতে সাংবাদিকদের সাথে কথা বলেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন চূড়ান্ত সমন্বয়ের জন্য অপেক্ষা করতে হবে।এছাড়া কাল আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে আলোচনা বসবে বলেও জানানো হয়।

post
বাংলাদেশ

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপির ঝটিকা মিছিল

তফসিল বাতিল কোরে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে, বিক্ষোভ মিছিল করেছে, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।ফেনী শহরের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল নিয়ে, চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ করে যুবদল ও ছাত্রদল কর্মীরা। খবর পেয়ে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে, ছাত্রদল ও যুবদলের ২ নেতাকে আটক করে। এর আগে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার দোলনের নেতৃত্বে পৃথক মিছিল হয়। ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে, শহরের টেপাখোলায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে টেনিস গ্রাউন্ডে, ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এছাড়া, শহরে শান্তিমোড় মাইক্রো স্ট্যান্ড ও চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগ অফিসে, আরো চারটি ককটেল বিষ্ফোরণ হয়।

post
বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচন করতে মাঠে থাকতে পারে সেনাবাহিনী;জানিয়েছেন,ইসি আলমগীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা বাহিনীও মোতায়েন থাকতে পারে জানিয়েছেন,নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।মঙ্গলবার সকালে,ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে,তিনি একথা বলেন। সব দলকে নির্বাচনে যাবার অনুরোধ জানানোর পরও বিএনপি না আসায়,নির্বাচনে কোন প্রভাব পড়বেনা বলেও উল্লেখ করেন,নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদপড়া প্রার্থীরা পুনরায় প্রার্থিতা ফিরে পেতে, কমিশনে আপিল করতে শুরু করেছেন। মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে অস্থায়ী ক্যাম্প কোরে, এই আবেদন জমা নেয়া শুরু করে নির্বাচন কমিশন। প্রার্থীরা এই আবেদন ৯ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত জমা দিতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে, রায় ঘোষণা করা হবে। ১১টি অঞ্চলকে ভাগ কোরে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে। ছোটখাটো বিভিন্ন কারণে তারা বাছাই থেকে বাদ পড়েছে বলে মনে করেন প্রার্থীরা। প্রার্থিতা ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন তারা।

post
বাংলাদেশ

অনুমতি না পাওয়ায় ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে না আওয়ামীলীগ; জানিয়েছেন কাদের

নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে, সমাবেশ করবে না আওয়ামী লীগ। জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যেসব দল নির্বাচন বয়কট কোরে অবরোধ-হরতাল ডাকছে তারা গণতন্ত্রের শক্তি নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায়, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল একসঙ্গে লড়বে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুপ্রিমকোর্ট সংলগ্ন তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।পরে তিনি সাংবাদিকদের জানান, তফসীল ঘোষণার পর থেকে নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেখার এখতিয়ার কমিশনের। তাদের অনুমতি না নিয়ে, কোন রাজনৈতিক কর্সূচী করা যাবে না। এদিকে, দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ওবায়দুল কাদের বলেন, বিগত কয়েক বছর ১৪ দল আওয়ামী লীগের সাথে কাজ করছে। এই নির্বাচনে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জেতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেয়া হবে। আগামী দুই এক দিনের মধ্যে শরীকদের আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান, আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

post
সংবাদ

শোকজকে স্বাগত জানালেন শামীম ওসমান !

শোকজকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী প্রার্থী শামীম ওসমান।তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন, সমালোচকদের মুখে চুনকালি দিয়ে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে যাচ্ছে। দুপুরে ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা কাজী ইয়াসিন হাবীবের কাছে, নির্বাচনী আচরবিধি লংঘনের শোকজের জবাব প্রদান শেষে তিনি এসব কথা বলেন। এর আগে,গতকাল নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীক নিয়ে তল্লা এলাকায় মিছিলে কারণে তাকে শোকজ করা হয়।

post
বাংলাদেশ

তৃতীয়দিনে দুই শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধতা পেয়েছেন অধিকাংশই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তৃতীয় দিন ছিলো আজ। জেলায় জেলায় রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের যোগ্যদের প্রার্থীতা বৈধ ঘোষণা করছেন, এছাড়া বিভিন্ন কারণে বাতিলও হয়েছে অনেকের মনোনয়নপত্র।সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে,ঝালকাঠি-১ আসনে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেয়া আলোচিত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটানিং কর্মকর্তা। এই আসনে নৌকার অন্য প্রার্থী বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন আহমদের মনোনয়ন বাতিল হয়েছে। আসনটিতে মনোনয়ন বৈধ হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও বর্তমান সংসদ সদস্য জাফর আলমসহ আরও ৬ প্রার্থীর।বরিশালের ৬টি আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন, রিটার্নিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। খুলনার ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনকারী ভোটারদের স্বাক্ষর জাল করা, বিদ্যুৎ বিল বকেয়া, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং ঋণ খেলাপির কারণে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। দলীয় পরিচয় সংক্রান্ত কাগজপত্র যথাযথ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য গণফোরাম প্রার্থী দাবিদার মোকাব্বির খানের। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীর মনোনয়নপত্র প্রথমে স্থগিত করা হলেও পরে বৈধ ঘোষণা করা হয়।খেলাপি ঋণের কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনএম’র প্রার্থী সংগীত শিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রাজশাহী-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। সকালে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, মাহির যেসব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক পাওয়া যায়নি। বগুড়ায় যাচাই-বাছাই শেষে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে।পার্বত্য খাগড়াছড়িতে যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, জাকের প্রার্থীর প্রার্থী মো. হোসেন ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মোস্তফাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।

post
বাংলাদেশ

ভরাডুবির আশংকায় নির্বাচনে না এসে ভন্ডুলের পায়তারা করছে বিএনপি; অভিযোগ কাদেরের

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহন মূলক। আজ রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ ছাড়া ভরা ডুবির আশংকা থেকেই বিএনপি নির্বাচন ভণ্ডুল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি।ওবায়দুল কাদের বলেন,  আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাস করে। তাই গণতান্ত্রিকভাবে কেউ প্রার্থী হলে তা ইতিবাচক।তিনি জানান, অপরাজনীতির জন্য অনেক আগে থেকেই জনগণ থেকে বিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে বিএনপি। তাই জনগণকে নিয়ে চিন্তা না করে, নির্বাচন প্রতিহত করার পায়তারা করছে তারা।  

post
বাংলাদেশ

বিএনপি’র শাহজাহান ওমর এবার নৌকার মাঝি,ব্ ল্যাকমেইল করে নৌকায় ওঠানোর অভিযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আমলা, ব্যবসায়ী, ক্রিকেটার, আইনজীবীসহ নানা পেশার পরিচিত মুখ। এ তালিকায় রয়েছেন বিএনপির দলছুট নেতা ব্যারিস্টার এম শাহজাহান ওমরও। গতকাল বৃহস্পতিবার নৌকার মাঝি হওয়ার আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার বিএনপিসহ বেশ কয়েকটি দল এ নির্বাচন বর্জন করায় স্বতন্ত্র ও ছোট দলগুলো থেকে ভোটে দাঁড়ানো হেভিওয়েট প্রার্থীরাই এখন সবচেয়ে আলোচনায়।নাশকতার মামলায় জেল থেকে মুক্তি পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও কেন্দ্রীয় আওয়ামী লীগ গত রোববার রাজাপুর-কাঁঠালিয়া নিয়ে গঠিত এ আসনে তাদের প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের নাম ঘোষণা করে। সেখানে হঠাৎ বিএনপির এ নেতার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার খবর বিস্ময় তৈরি করেছে নেতাকর্মীদের মধ্যে।নৌকা প্রতিকে মনোনয়নে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। রিজভী বলেছেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।এঘটনা নিয়ে রাজনীতিক মহলে চলছে নানা আলোচনা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) বলেছেন, শাহজাহান ওমরকে ব্ল্যাকমেইল করে নৌকায় ওঠানো হয়েছে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না। কিন্তু সন্ধ্যার পরে নাটকের মতো সেন্টার তৈরি করে বলা হবে একটি দল জিতেছে। এজন্যই বিএনপির  ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের মত নেতাদের নিয়ে নতুন নাটক মঞ্চায়ন করছে একটি পক্ষ। তবে আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতার আওয়ামীলীগ করতে ভাল লাগলে তাকে মনোনয়ন দেয়ায় তো কোন সমস্যা দেখি না। কারন কম বেশি ৩০ জন বিএনপি নেতাকর্মী নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.