আন্দোলনরত দলের নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আবারো দুই দিনের অবরোধ ডেকেছে বিএনপি।বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা দেন।
এদিকে, বিএনপির অবরোধের দ্বিতীয়দিনে রাজধানীর ফকিরাপুল এলাকায় ঝটিকা মিছিল বের হয়।দলটি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এদিকে, রাজধানীর তোপখানা রোড এবং পল্টন পানির ট্যাংকি মোড় থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো। এসময় আজমেরী গ্লোরী নামে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।বিএনপি-জামায়াতের অবরোধে দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
অবরোধের সমর্থনে বরিশালে মশাল মিছিল করেছে বিএনপি। নগরীর সিএন্ডবি রোডে মশাল মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করলে, মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে,গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় পোশাক কারখানার সুতাবাহী দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছ দুর্বৃত্তরা। মানিকগঞ্জে অবরোধে দূরপাল্লার বাস না চললেও, অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো।
