post
বাংলাদেশ

বিএনপি-জামায়াতের নতুন কর্মসূচি: বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল

নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ২৯ নভেম্বর অবরোধ ও ৩০ নভেম্বর হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ও বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি।বিএনপির নতুন কর্মসূচি হিসেবে এটি তাদের অষ্টম দফার অবরোধ, আর তৃতীয় দফার হরতাল। এর আগে সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।এদিকে, আগামী ২৯ নভেম্বর অবরোধ ও ৩০ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ (সোমবার) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি এ কর্মসূচি ঘোষণা করেন।এর আগে ২৮ নভেম্বর মহাসমাবেশে বাধা ও নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। গত ৩১ অক্টোবর সকাল ৬টা থেকে প্রথম দফায় সারা দেশে তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ বেশ কয়েকটি বিরোধী দল। তিন দিনের অবরোধের শেষ দিন ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ফের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। সে ঘোষণা অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা অবরোধ শুরু হয়।এরপর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ৮ নভেম্বর শুরু হয়ে ১০ নভেম্বর সকাল ৬টায় শেষ হয়। এরপর চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর সকাল ৬টা থেকে, যা শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায়। পরে ১৫ নভেম্বর সকাল ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি। এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হয় মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায়। পরে ২২ নভেম্বর সকাল ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। শুক্রবার ২৪ নভেম্বর সকাল ৬টায় শেষ হয় এই অবরোধ কর্মসূচি। আর ২৮ নভেম্বর সকাল ৬টায় সপ্তম দফার অবরোধ শেষে বুধবার সকাল ৬টা থেকে থেকে শুরু হবে অষ্টম দফার অবরোধ

post
বাংলাদেশ

দলীয় মনোনয়ন ঘোষণায় সারাদেশে আওয়ামী লীগের আনন্দ মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণায় সারাদেশে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী আবারও দলীয় মনেনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। মিছিল শেষে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ,সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানকে মাদারীপুর- ২ আসনে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়া মাদারীপুর-৩ আসনে ড.আবদুস সোবাহান গোলাপকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নেতাকর্মীরা। অন্যদিকে, মাগুরা-১ আসনের নৌকার মাঝি হলেন ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শহরের কেশব মোড়ে সাকিবের বাড়িতে ভক্ত,সমর্থকরা নৌকার শ্লোগান দিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। এছাড়া, ভোলায় ৪ টি আসন আওয়ামী লীগের প্রার্থী পূণর্বহাল রাখায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে আওয়ামী লীগ। পিরোজপুর-১ আসন থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে, কর্মী সমর্থকরা।   

post
বাংলাদেশ

নির্বাচনে বাইরের থাবা দুর্ভাগ্যজনক, বলেছেন সিইসি; দেশের অর্থনীতি রক্ষায়, সুষ্ঠু নির্বাচন করার প্রতিশ্রুতি

দেশের অর্থনীতি বাঁচাতে  দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে হবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে  তিনি  এসব কথা বলেন।সিইসি বলেন, দেশের মানুষ, অর্থনীতি, গার্মেন্টস বাঁচাতে এবং গণতন্ত্র সমুন্নত রাখতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এর বিকল্প নেই।  এছাড়া বাংলাদেশের নির্বাচনে বিদেশিদের থাবা পড়েছে বলেও জানান সিইসি। তিনি বলেন, আমাদের গণতন্ত্রে মাঝেমধ্যে ধাক্কা আসে। চাইব শাসনতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখতে ও সাংবিধানিক ধারা বজায় রাখতে।প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা দেখতে চাই, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন, ভোট দিচ্ছেন। ৭ জানুয়ারিতে নির্বাচন হবে। ভোটের দিন ১০ গুণ মনোযোগ দেবেন। আমরা চাচ্ছি অবিতর্কিত ফলাফল।প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন,নির্বাচন কমিশন এককভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তাই সকলে মিলে দায়িত্ব পালন করলেই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব।  এসময়,বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেয় নির্বাচন কমিশনের অতিরিক্তি সচিব অশোক কুমার দেবনাথ।  আর নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সবাইকে আন্তরিক পেশাদারিত্বের মধ্যে সর্বোচ্চ শান্তিপূর্ন সু্ষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করার আহবান জানিয়েছেন। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেছেন, জাতিয় নির্বাচনে কোন ধরনের ত্রুটি যাতে না হয়, সেজন্য সবাইকে আগেভাগেই সকল ধরনের প্রস্তুতি শেষ করতে হবে।

post
বাংলাদেশ

জাতীয় নির্বাচনে ২৯৮ আসনের প্রার্থী ঘোষণা করলো আওয়ামী লীগ, বাকি ২টি মনোনয়ন পরে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হলো আজ। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংসদের ৩শ’টি আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, বাকি দুটি আসনের প্রার্থী পরে জানানো হবে।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় করেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে, নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সেখানে সমবেত হন মনোননয়ন প্রত্যাশীরা।পরে বিকেলে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দলীয় প্রধান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নির্বাচন করবেন গোপালগঞ্জ-৩ আসন থেকে।সংসদ নির্বাচনে মোট ২৯৮ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাকি দুই আসন নারায়ণগঞ্জ-৫ এবং কুষ্টিয়া-২ আসনের প্রার্থী পরে জানানো হবে।আওয়ামী লীগের নির্বাচনী প্রার্থী তালিকায় দেশের বিভিন্ন আসনে এবার নৌকার মাঝি পরিবর্তন করা হয়েছে। ঢাকার আসনগুলোর মধ্যে ৮টিতেই নতুন ‍মুখ।

post
বাংলাদেশ

বিএনপির সপ্তম দফার অবরোধে ঢাকায় মিছিল !

বিএনপি ও সমমনাদের ডাকা সপ্তম দফার ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তাদের মিত্ররা।তফসিল বাতিল,সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে অবরোধের প্রথম দিন মিছিল করে বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । রাজধানীর তোপখানা রোড এবং পল্টন পানির ট্যাংক মোড় থেকে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো বিক্ষোভ মিছিল বের করে। রবিবার দুপুরে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

post
বাংলাদেশ

আওয়ামীলীগের দলীয় প্রার্থী চুড়ান্ত তালিকা প্রকাশ; বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে আজ। যেখানে অনেক গুরুত্বপূর্ন কিংবা হেভিওয়েট প্রার্থীরাও বাদ পড়েছেন। তবে এবারের মনোনয়ন প্রসঙ্গে আওয়ামীলীগের দলীয় প্রধান, সভাপতি শেখ হাসিনা বলেছেন,মাঠের জনপ্রিয়তা যাচাই সাপেক্ষেই দল যাকে মনোনীত করবে তার পক্ষে কাজ করতে হবে দলের সকল নেতাকর্মীদের। এমন বাস্তবতায় দীর্ঘ তথ্য সংগ্রহ ও মনোনয়ন ফরমপূরন ও বিক্রির পরে নামের তালিকা চুড়ান্ত করেছে দলটি। সেখানে দেখা গেছে,একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করেছেন এমন একাধিক সংসদ সদস্য দ্বাদশ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নবঞ্চিত হয়েছেন। আজ রবিবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেখানে ২৯৮ টি সংসদীয় আসনের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। সেখানে এবার একাধিক আলোচিত ব্যাক্তি মনোনয়ন বঞ্চিত হয়েছেন। বাদ পড়াদের মধ্যে মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শেখর। তিনি ২০০৯ সালের প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়াও সাবেক আইজিপি নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২ আসন থেকে মনোনয়নবঞ্চিত হয়েছেন। ওই আসনে মনোনয়ন পেয়েছেন আরেক পুলিশ কর্মকমর্তা আব্দুল কাহার আকন্দ। আর ঢাকা-১৩ আসনের গতবারের এমপি সাদেক খান এবার মনোনয়ন পাননি। এই আসেন মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানক।বরিশাল-৪ থেকে মনোনয়নবঞ্চিত হয়েছেন পঙ্কজ দেবনাথ। এখানে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। এছাড়া ,ঢাকা-১০ থেকে বাদ পড়েছেন মহিউদ্দিন আহমেদ। সেখানে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।সিরাজগঞ্জ-২ আসনে মনোনয়ন পাননি হাবিবে মিল্লাত। সেখানে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জান্নাত আরা। দলীয় মনোনয়ন প্রসঙ্গে আওয়ামীলীগ সভাপতিমন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান বলেছেন,কর্মদক্ষতা, জনপ্রিয়তা ও দলীয় আনুগত্যকে প্রাধ্যান্য দেয়া হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। সভাপতিমন্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান বলেন,গনমানুষের দল আওয়ামীলীগ। সেখানে দল যাকে যে দায়িত্ব দিবে তার জন্য সবাইকে কাজ করতে হবে। সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গির কবীর নানক বলেছেন, দলীয় প্রধান নিজেই সমস্ত তথ্য উপাত্ত ও পুর্বাপর কাজের আমলনামার ভিত্তিতে তিনিই সিদ্ধান্ত নেন। উল্লেখ্য,১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কাছে দলীয় ফরম বিক্রি করা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেন্দ্রীয় নেতা শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলালসহ কমপক্ষে ছয়জন নেতার আসনে বাড়তি কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। বাকি আসনের জন্য ৩ হাজার ৩৫৬টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি।

post
বাংলাদেশ

সময় ফুরিয়ে যায় নি এখনো, বিএনপি নির্বাচনে এল পুনঃতফসিল করা হবে: সিইসি

বিএনপি নির্বাচনে আসলে তফসিল রি-শিডিউল করা হবে। তবে, ভোটের তারিখ পেঁছানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিএনপি ভোটে না আসলে কমিশন কোনো উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নে সিইসি বলেন, বিএনপিকে বেশ কয়েকবার আমন্ত্রণ জানানো হলেও তারা আসেনি। যদি তারা নির্বাচনে আসে তবে তা পুরো জাতির জন্য সৌভাগ্য হবে। এছাড়াও, নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে শেষ সময় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।এছাড়া বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনটা তৃপ্তিদায়ক হবে কি না? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বিএনপিকে আহ্বান করেছি। একবার নয়, দুবার নয়, বার বার-১০ বার বলেছি। আমি আগেও বলেছিলাম সময় ফুরিয়ে যায়নি। এখনো বলা হচ্ছে সময় ফুরিয়ে যায়নি। এখনো সুযোগ আছে। আমরা সব সময় সংলাপ, সমঝোতার কথা বলেছি। তিনি বলেন, আমরা বারবার উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা বলেছি। সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচনের পরিবেশ আমাদের জন্য আরও অনুকূল হয়ে উঠে। আমরা আমাদের দিক থেকে কোনো পরিবর্তন করিনি। আমরা এখনো আশা করি, হয়তোবা বিএনপি আসতেও পারে।

post
বাংলাদেশ

৯০টি দেশের কূটনীতিকদের নির্বাচনী প্রস্তুতি জানালো বাংলাদেশ

দেশের কূটনীতিকদের সামনে বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি তুলে ধরলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে এক বিশেষ ব্রিফিংয়ে দেশগুলোর রাষ্ট্রদূত ও শীর্ষ কূটনীতিবিদদের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন তিনি। এসময় পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বিশ্বের উদ্বেগের কোনও কারণ নেই। পুরোপুরি উৎসবের মেজাজে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের প্রস্তুতি চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটাররা উদগ্রীব হয়ে আছেন বলে জানান তিনি। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারমূলক ইস্যু এবং সমসাময়িক ভূরাজনৈতিক নানা বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র সচিব।

post
বাংলাদেশ

ভোটের মাঠে থাকবে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩০০ ইলেকশন ইনকয়ারি টিম

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩০০টি ইলেকশন ইনকয়ারি টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব মো. মাহবুবার রহমান সরকার।শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এসব ইলেকশন ইনকয়ারি টিমকে সোমবার থেকে ইসি ব্যাচভিত্তিক ট্রেনিং করাবে বলে জানান ইসি’র এই যুগ্ম সচিব। তিনি আরো বলেন, এই টিমটি বৃহস্পতিবার থেকে মাঠে রয়েছে। এখন পর্যন্ত নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ কমিশনে আসেনি।

post
সংবাদ

ভোটের তারিখ পেছানোর সম্ভাবনা নেই: ইসি রাশেদা

ভোটের তারিখ পেছানোর কোনোরকম সম্ভাবনা নেই বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। রাশেদা সুলতানা বলেন,ভোটের পরিবেশ তৈরি আছে,তৈরি থাকবে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। বিগত নির্বাচনে সেনাবাহিনী মাঠে ছিল,এবারের নির্বাচনেও থাকার সম্ভাবনা বেশি বলেও জানান রাশেদা সুলতানা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.