তফসিল বাতিল কোরে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে, বিক্ষোভ মিছিল করেছে, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
ফেনী শহরের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল নিয়ে, চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ করে যুবদল ও ছাত্রদল কর্মীরা। খবর পেয়ে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে, ছাত্রদল ও যুবদলের ২ নেতাকে আটক করে। এর আগে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার দোলনের নেতৃত্বে পৃথক মিছিল হয়। ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে, শহরের টেপাখোলায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
এদিকে, দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে টেনিস গ্রাউন্ডে, ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এছাড়া, শহরে শান্তিমোড় মাইক্রো স্ট্যান্ড ও চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগ অফিসে, আরো চারটি ককটেল বিষ্ফোরণ হয়।
