শোকজকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী প্রার্থী শামীম ওসমান।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন, সমালোচকদের মুখে চুনকালি দিয়ে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে যাচ্ছে। দুপুরে ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা কাজী ইয়াসিন হাবীবের কাছে, নির্বাচনী আচরবিধি লংঘনের শোকজের জবাব প্রদান শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে,গতকাল নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীক নিয়ে তল্লা এলাকায় মিছিলে কারণে তাকে শোকজ করা হয়।
