বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথমদিনে,রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও তাদের মিত্ররা।
অবরোধের সমর্থনে, রাজধানীতে ঝটিকা মিছিল করে জাতীয়তাবাদী যুবদল ও গণঅধিকার পরিষদের নেতাকরর্মীরা।তোপখানা রোড এবং পল্টন পানির ট্যাংক মোড় থেকে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো বিক্ষোভ মিছিল বের করে। এদিকে,অবরোধের সমর্থনে রাজশাহীতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী’র নেতৃত্বে,জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিল বের করা হয়।
