আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে, বিএনপি জামায়াত সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের সমর্থন হারিয়ে, তারা এখন নাশকতা কোরে সেই আন্দোলনকে এগিয়ে নিতে চায়। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপি ভুলের রাজনীতি করছে এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সুত্রে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। এভাবে চললে এক পর্যায়ে বিএনপি, জামায়াতের বি-টিমে পরিনত হবে বলেও মন্তব্য করেন তিনি।
