বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচন করতে মাঠে থাকতে পারে সেনাবাহিনী;জানিয়েছেন,ইসি আলমগীর

post-img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা বাহিনীও মোতায়েন থাকতে পারে জানিয়েছেন,নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।


মঙ্গলবার সকালে,ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে,তিনি একথা বলেন। সব দলকে নির্বাচনে যাবার অনুরোধ জানানোর পরও বিএনপি না আসায়,নির্বাচনে কোন প্রভাব পড়বেনা বলেও উল্লেখ করেন,নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।


এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদপড়া প্রার্থীরা পুনরায় প্রার্থিতা ফিরে পেতে, কমিশনে আপিল করতে শুরু করেছেন।
মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশন ভবনের সামনে অস্থায়ী ক্যাম্প কোরে, এই আবেদন জমা নেয়া শুরু করে নির্বাচন কমিশন। প্রার্থীরা এই আবেদন ৯ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত জমা দিতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে, রায় ঘোষণা করা হবে। ১১টি অঞ্চলকে ভাগ কোরে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে। ছোটখাটো বিভিন্ন কারণে তারা বাছাই থেকে বাদ পড়েছে বলে মনে করেন প্রার্থীরা। প্রার্থিতা ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন তারা।



সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.