নির্বাচনে জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।
আর আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সাথে জোটের মধ্যে কোন ধরনের সমস্যা সৃষ্টি হবে না বলে জানিয়েছেন শরিক নেতারা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের সাথে আওয়ামী লীগের আসন সমন্বয়য়ে মঙ্গলবার বিকেলে ১৪ দলের সম্বনয়ক আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় বৈঠক করেন শরিক দলের নেতারা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের জানান, জোটগতভাবে এবারো নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল।
তবে গতবারের চেয়ে দ্বিগুণ আসনে প্রার্থী চায় তারা। পরে বৈঠকের বিস্তারিত জানাতে সাংবাদিকদের সাথে কথা বলেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন চূড়ান্ত সমন্বয়ের জন্য অপেক্ষা করতে হবে।এছাড়া কাল আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে আলোচনা বসবে বলেও জানানো হয়।
