post
সংবাদ

আনোয়ার ফাউন্ডেশন ইউকের শীতবস্ত্র বিতরণ

আনোয়ার ফাউন্ডেশন ইউকে-এর উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের পূর্ব বাড়ি কঠালপুর গ্রামে এ বিতরণ করা হয়। সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিলেট যুব উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও কয়েছ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েছ আহমদ, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, আনোয়ার ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ও মানবাধিকার কর্মী লিমন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল করিম, রিপন মিয়া, আব্দুল মখবুব, আব্দুল মহিত, আব্দুল কালাম, মধুমিয়া, নজরুল, নজরুল হাসান, ছাবির আহমদ, সাইদুর রহমান সহ অনেকে।

post
বিনোদন

স্কুল অব রক ভলিউমে থাকছে জেমস

এবারও কনসার্টের আয়োজন করেছে ‘স্কুল অব রক ভলিউম’। এবারের আয়োজনের নাম, ‘ফগ প্রেজেন্টস দ্য স্কুল অব রক ভলিউম-২’। আগামী ১৬ ফেব্রুয়ারি আইসিসিবি এক্সপো জোনে এ ওপেন এয়ার এ কনসার্টের আয়োজন করা হয়েছে।প্রথম পর্ব থেকে এবারের পর্বে শ্রোতাদের জন্য আরও বেশি চমক থাকবে বলে কনসার্ট আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সেই চমকের ধারাবাহিকতা বজায় রাখতে একের পর এক ব্যান্ডের নাম ঘোষণা করছে আয়োজক কমিটি। সোনার বাংলা সার্কাস ও আশেজের পর এবার কনসার্টের বড় চমক জেমসের নাম প্রকাশ করলেন তারা।ইটিসি ইভেন্টসের সিওও সাজিদ আলী বলেন, ভাষা ও বইমেলার মাস ফেব্রুয়ারি। বসন্ত এবং ভালোবাসা দিবসের রঙিন উদযাপনও থাকবে। সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি এদেশের মানুষের জন্যে উৎসবমুখর একটি মাস।

post
দূতাবাস খবর

সাভারে দূতাবাসের ১৩ সামরিক উপদেষ্টার শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন, বাংলাদেশে অবস্থিত ১১টি দেশের দূতাবাসের ১৩ জন সামরিক উপদেষ্টা।রবিবার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআই’এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। বিদেশি সামরিক উপদেষ্টাগণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা। পরে তারা সাভারের বাইপাইলে পরিবেশ বান্ধব গার্মেন্টস পরিদর্শন করেন ও কর্মপরিবেশ পর্যবেক্ষন করে সন্তোষ প্রকাশ করেন।

post
সংবাদ

শুধু কাগুজে প্রকাশক হলে চলবে না:প্রধানমন্ত্রী

এখন প্রকাশকদের শুধু কাগুজে প্রকাশক হলে চলবে না, ডিজিটাল প্রকাশক হতে হবে। তাহলে আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। বিদেশেও পৌঁছাতে পারবো। লেখার পাশাপাশি অডিও থাকবে, আর এমনটাই করা উচিত। বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। অনুবাদ করতে হবে। বিশ্বের বিভিন্ন ভাষা ও সাহিত্য আছে, অনুবাদ না করলে আমরা কীভাবে জানবো? পাশাপাশি আমাদের বইগুলোও বাংলা থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে হবে।তিনি আরও বলেন, পড়ার অভ্যাস সবার থাকা উচিত। ছোটবেলা থেকে বাবা-মা যদি শিখায় সেটি ভালো হয়। অনেকে ঘুমের জন্য ওষুধ খায়, প্রয়োজন নেই। বই পড়লেই ঘুম চলে আসে। বেশি মজাদার বই পড়লে আবার ঘুম আসবে না। এ জন্য আবার বই বাছাই করতে হবে।

post
সংবাদ

পাবনার চাঞ্চল্যকর হত্যা মামলায় আটক-৩

পাবনার চাটমোহরের চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যা মামলার রহস্য উদঘাটনসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ২৫ শে জানুয়ারী গভীর রাতে এলাকার চিহ্নিত তিন ডাকাত উপজেলার দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে হানা দেয়। এ সময় প্রবাসীর স্ত্রী  লাবনী খাতুন চিৎকার করলে ডাকাতরা তাকে ওড়না পেচিয়ে হত্যা করে পরে তার ১০ বছরের সন্তান রিয়াদের ঘুম ভেঙ্গে গেলে তাকেও  শ্বাস রোধ করে হত্যার পর টাকা ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের গোপালগঞ্জ থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করে।

post
বাংলাদেশ

সাকিবের সাথে স্থানীয় প্রশাসনের মতবিনিময়

নির্বাচিত হওয়ার পর প্রথম নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসানের সাথে মত বিনিময় সভা করছেন মাগুরা সদর উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুর-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান রাসেল সহ সকল সরকারী কর্মকর্তা কর্মচারী ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।সাকিব আল হাসান দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম মত বিনিময় সভা বলে তিনি বলেন, মাগুরাকে এগিয়ে নিতে হলে ওয়ান টু ওয়ান আমি আপনাদের সাথে কথা বলবো। আগামী ৫/৬ দিন পর মাগুরায় এসে দুই তিনদিন থাকবো ঐ সময় সকলের সাথে কথা বলে মাগুরা উন্নয়নে কিভাবে কাজ করা যায় সেই আলোচনা শুনবো।

post
সংবাদ

নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ:স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৫০টি থানায় ৩৪ হাজার জনবল নিয়ে, ঢাকাবাসীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের মোট জনবল দুই লাখ ১০ হাজারেরও বেশি। এককেজন পুলিশ সদস্য ৮২৫ জন মানুষকে নিরাপত্তা দিচ্ছে।ডিএমপির যতগুলো ইউনিট আছে সবগুলো সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের উত্থানের কারনে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন,সাইবার ইউনিট তৈরির পাশাপাশি ভিকটিম সাপোর্ট সেন্টার গড়ে তোলা হয়েছে।

post
অভিবাসন

দক্ষ শ্রমিকের বিকল্প নেই:প্রতিমন্ত্রী

দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠাতে পারলে, বিদেশিদের কাছে দেশের  ভাবমূর্তি বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।তিনি বলেন,বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দক্ষ শ্রমিকের বিকল্প নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অডিটোরিয়মে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্ব অবহেলা করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। শেষে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।

post
সংবাদ

দ্রব্যমূল্য রাতারাতি নিয়ন্ত্রণ হবে না: কাদের

দ্রব্যমূল্য রাতারাতি নিয়ন্ত্রণ হয়ে যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ নিয়ে সরকার কাজ করছে। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার শুধু কথা নয়, কাজও করে যাচ্ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যত পরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দিয়েছেন। সে অনুসারে কাজ শুরু করে দিয়েছে। রাতারাতি নিয়ন্ত্রণ হয়ে যাবে না। সরকার শুধু কথা বলছে এমন নয়। সরকার অ্যাকশনে আছে। এ বিষয়ে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আইন ভঙ্গ করবে তারা যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, পুলিশ অনুমতি দেয়নি। অনুমতি ছাড়া ফ্রিস্টাইল কর্মসূচি নেওয়ার সুযোগ নেই। অনুমতি নেবে না, আর রাস্তায় ফ্রি স্টাইল কর্মসূচি করবে আমরা মেনে নেব তা মনে করার কোনো কারণ নেই।

post
সংবাদ

পাটজাত এবং হস্তশিল্পের পণ্যের রফতানি বৃদ্ধি করতে কাজ করছে সরকার

বাংলাদেশ থেকে রপ্তানিজাত পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে পাটজাত এবং হস্তশিল্পের পণ্যের রফতানি বৃদ্ধি করতে কাজ করছে সরকার।জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলমান পাঁচ দিনব্যাপী গৃহস্থালির পণ্য সামগ্রীর আন্তর্জাতিক মেলা ‘আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে’ অংশগ্রহণ করে এ কথা জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ খাতে রপ্তানি দ্বিগুণ করতে সরকার বিশেষ নজর দেবে বলেও জানিয়েছেন তিনি। এ বছর আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে ১৭০টি দেশের প্রায় পাঁচ হাজার কোম্পানি অংশ নিয়ে পণ্য প্রদর্শন করছে। বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক, পাট, সিরামিক এবং হস্ত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে মেলায়। বাংলাদেশ থেকে আসা কোম্পানিগুলোর মধ্যে, রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবির সহায়তায় ১২টিসহ মোট ৫৯ টি কোম্পানি অংশ নিয়েছে। মেলার শুরুর দিন রফতানি উন্নয়ন ব্যুরোর স্টল উদ্বোধন করে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রফতানি উন্নয়ন ব্যুরোর স্টল এর সার্বিক তত্ত্বাবধানে করছেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার সাইফুল ইসলাম।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.