post
সংবাদ

চাঁদ দেখা গেছে শাবান মাসের, পবিত্র শবে বরাত ২৫ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে আজ রোববার পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার থেকে ১৪৪৫ হিজরি সনের শাবান মাস গণনা করা হবে। সে হিসাবে আগামী ২৫ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।সন্ধ্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদারের সভাপতিত্বে বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহা. বশিরুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. কাউসার আহাম্মদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মোহাম্মদ আবুল কাসেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ।

post
সংবাদ

হিলিতে পেঁয়াজের কেজিতে বেড়েছে ৩৫ টাকা

হিলিতে দিন-দিন বাড়ছে দেশি পেঁয়াজের দাম। গেলো দুই দিনের ব্যবধানে হিলিতে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা। দুইদিন আগেও মুড়ি কাঠা পেঁয়াজ প্রতি কেজি ৭০ খেকে ৭৫ টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা কেজি দরে।এদিকে হঠাৎ করে আবারও পেঁয়াজের দাম বাড়তে থাকায় বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষরা। বাজার মনিটরিং এর দাবি সাধারণ ভোক্তাদের। তবে বাজার ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বেচতে হচ্ছে।  ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে পেঁয়াজের দাম আবারও কমে আসবে।

post
সংবাদ

বাড়ানো হলো হজের টাকা নেয়ার সময়

চলতি বছরে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দেওয়ার সময় নয় দিন এগিয়ে আনা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের বাকি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দেওয়ার জন্য ২৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছিল মন্ত্রণালয়। শনিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ,মোয়াল্লেম গ্রহণ,বাড়ি বা হোটেল ভাড়া,পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে। এ কারণে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদেরকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দিতে হবে।

post
সংবাদ

‘বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে’

নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, অনেকদিন তার খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও তিনি বলেন, এখন তাদের অস্তিত্ব সংকট রক্ষায় লড়াই করতে হবে। শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, গণতান্ত্রিক দেশের নির্বাচনে অংশ নেয়া প্রতিটি রাজনৈতিক দলের দায়ীত্ব। বিএনপি সেই দায়ীত্বে অবহেলা করায় তাদের দীর্ঘমেয়াদি খেসারত দিতে হবে। এদিকে, গতকাল পাকিস্তানে অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় নির্বাচনে, ভোট কারচুপি ও সহিংসতা প্রসঙ্গে পশ্চিমারা নিরব কেন, এমন প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের চেয়ে, বাংলাদেশে গণতন্ত্র অনেক শক্তিশালী বলেও জানান ওবায়দুল কাদের।

post
বাংলাদেশ

কারাগারে মৃত্যুর আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

গত তিন মাসে কারাগারে নির্যাতনের শিকার হয়ে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বিএনপি নেতাকর্মীদের কারাগারে মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি করেছেন দলটি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি অভিযোগ করেন, দেশের প্রতিটি কারাগারে কারাবিধির সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিয়ে বন্দি নেতাকর্মীদের ওপর বীভৎস নিপীড়ন চালানো হচ্ছে। গত তিন মাসে কারা নির্যাতনে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে। এসময়ে প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন,জামিনের সাংবিধানিক অধিকারও কেড়ে নেয়া হয়েছে। অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার উগ্র বাসনা চরিতার্থ করতেই, গত ৭ জানুয়ারি ডামি নির্বাচন করা হয়েছে। এরপর বিরোধী নেতা-কর্মীদের গুম-খুন-গায়েবি মামলা,গ্রেপ্তার-হয়রানি ও নির্যাতন অব্যাহত রয়েছে।

post
সংবাদ

বিজিপির তাউং পিও আরাকান আর্মির দখলে

তিন দিনের তীব্র লড়াইয়ের পর বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের বিজিপি শক্ত ঘাঁটি তাউং পিও দখলে নিয়েছেন আরাকান আর্মির যোদ্ধারা।মঙ্গলবার মংডু শহরের এই চৌকি তাঁরা দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আরাকান আর্মি একযোগে বিজিপির তাউং পিও চৌকি এবং তাউং পিও সেনা ঘাঁটিতে হামলা চালায়। ওই দিনই সেনা ঘাঁটিটি দখলে নেয় তারা। এরপর থেকে লড়াইয়ে টিকতে না পেরে তিন শতাধিক মিয়ানমারের সেনাসদস্য ও বিজিপি পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এদিকে রাখাইন রাজ্যের আরও বেশ কয়েকটি শহরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলেছে।

post
আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সৌদি

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক শুরু করা হবে না বলে আবারও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়েছে সৌদি আরব।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গাজা স্ট্রিপে ‘ইসরায়েলের আগ্রাসন’ অবশ্যই বন্ধ করতে হবে এবং ভূখন্ডটি থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিতে হবে। ২০২০ সালের দিক থেকে উপসাগরীয় দেশ আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য অনেকটা ইতিবাচকভাবে অগ্রসর হয়। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক উন্নয়নে আলোচনা শুরু হয়েছিল।

post
বাংলাদেশ

হজ্ব কোটা পূরণ হয়নি বাংলাদেশের

চতুর্থ দফা সময় বাড়িয়েও হজ্বের নির্ধারিত কোটা পূরণ করতে পারে নি বাংলাদেশ। তাই ৪৪ হাজারেরও বেশি কোটা খালি রেখেই শেষ হলো এবারের হজ নিবন্ধন প্রক্রিয়া। এদিকে যারা নিবন্ধন করেছেন, তাদেরও মক্কার দেশটিতে ভোগান্তিতে পড়ার শঙ্কা রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, দেরিতে হজ প্রক্রিয়া শেষ করার কারণে সৌদিতে অবহেলিত থাকেন বাংলাদেশি হাজিরা। এবারের হজ্বে অংশ নিবেন বাংলাদেশসহ বিশ্বের অন্তত ২০ লাখ মুসল্লী। এদিকে হজ এজেন্সিসহ সরকারি কিছু সংস্থার কারণে এ কার্যক্রম বিলম্ব হওয়ারও অভিযোগ বরাবরই। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার আহবান সৌদি প্রবাসী সংবাদকর্মীরা। এদিকে মরুর দেশটিতে হাজিদের সচেতন থাকার আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সেই সাথে জনসচেনতা বৃদ্ধির জন্যে বাংলাদেশ সরকারের প্রতিও আহবান সংশ্লিষ্টদের।

post
বাংলাদেশ

বিএনপির তাণ্ডবে ১৩ জন নিহত: সংসদে প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের তাণ্ডবে গত ২৮ অক্টোবরের পর থেকে ১৩ জন নিহত হয়েছেন। বুধবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।প্রধানমন্ত্রী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে এ ধরনের সহিংস কর্মসূচির মাধ্যমে সারা দেশে ৬০০টির বেশি যানবাহনে ভাঙচুর করেছে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা। যার মধ্যে ১৮৪টি যাত্রীবাহী বাস, ৪৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, তিনটি সিএনজিচালিত অটোরিকশা, চারটি প্রাইভেটকার ও ১১টি পিকআপভ্যান রয়েছে। এই একই সময়ে পাঁচটি ট্রেন- যমুনা এক্সপ্রেস ট্রেন, ঢাকা কমিউটার ট্রেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেন ও টাঙ্গাইল কমিউটার ট্রেনে অগ্নিসংযোগ এবং ১৫টি মোটরসাইকেল, তিনটি লেগুনা, একটি ওয়ার্ড কাউন্সিলর অফিস ও একটি অটোরিকশায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। সরকার প্রধান বলেন, এ সময়ে একটি উচ্চ বিদ্যালয়, ১২টি প্রাথমিক বিদ্যালয়, চারটি বসতঘর, একটি বৌদ্ধমন্দির, একটি নৌকাসহ সর্বমোট ৩২৮টি যানবাহন ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। তিনি আরও বলেন, হরতাল-অবরোধের নামে নাশকতার ঘটনায় সারা দেশে ১৩ জন নিহত হয়েছেন। যার মধ্যে ট্রেনে নাশকতার ঘটনায় নিহত হন নয়জন, বিজিবির দুই সদস্য আহত এবং একটি রিকুইজিশনকৃত যানবাহনের ক্ষতিসাধন হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন জেলায় ৪৫ জন সদস্য আহত হয়েছেন।

post
বাংলাদেশ

‘নতুন কোনো ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা দরকার’

মিয়ানমারের সীমান্তরক্ষীদের বাংলাদেশে ঢুকতে দেওয়া, নতুন কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ‘প্রহসনমূলক নির্বাচন, নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানী’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জনগণের দৃষ্টি ভিন্নদিকে সরাতে সরকার নানারকম অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে গয়েশ্বর বলেন,একদিকে ভারত সীমান্তে হত্যা, অন্যদিকে মিয়ানমার সীমান্তে সৃষ্ট সংঘাতে বাংলাদেশ এখন ক্রসফায়ারের কবলে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার নিজেরাই বাহিরের শক্তিকে নিয়ে কোনো পরিস্থিতি তৈরি করছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই অন্যতম নীতিনির্ধারক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.