সংবাদ

আনোয়ার ফাউন্ডেশন ইউকের শীতবস্ত্র বিতরণ

post-img

আনোয়ার ফাউন্ডেশন ইউকে-এর উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের পূর্ব বাড়ি কঠালপুর গ্রামে এ বিতরণ করা হয়।

সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিলেট যুব উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও কয়েছ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েছ আহমদ, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, আনোয়ার ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ও মানবাধিকার কর্মী লিমন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল করিম, রিপন মিয়া, আব্দুল মখবুব, আব্দুল মহিত, আব্দুল কালাম, মধুমিয়া, নজরুল, নজরুল হাসান, ছাবির আহমদ, সাইদুর রহমান সহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.