ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোট চার ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোটগ্রহণ করা হবে ৪ মে।
মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, তৃতীয় ধাপের ভোট হবে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে। সারা দেশে উপজেলা পরিষদ আছে ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। একাধিক ধাপে এই নির্বাচন করা হয়। আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। এখন ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে।
