post
সংবাদ

প্রবাসী স্বজন ফাউন্ডেশনের ১২ দফা দাবি

প্রবাসী স্বজন ফাউন্ডেশনের ১২ দফা দাবি পূরণে বাংলাদেশ সরকার কাজ করছেন বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।মৌলভীবাজারে প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা মুরাদুল হক চৌধুরীর সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম ইসলাম শেফুল। সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা আ হ জুবেদসহ অনেকে। এসময় বক্তব্য রাখেন, সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাইদ কুতুব উদ্দিন, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা নুরে আলম জিকো, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতা এম এ কাইয়ূম তালুকদারসহ অনেকে।

post
সংবাদ

বাংলা সাহিত্য পরিষদ ইউকের উদ্যোগে গুণী সংবর্ধনা

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন- ২০২৪।  বাংলা সাহিত্য পরিষদ ইউকের উদ্যোগে এ আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী কবি ,সংগঠক ও গল্পকার শাহ্ কামাল আহমদ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠান শুরু হয়। মিলনমেলায় বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য কবি সাহিত্যিক ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। কবি ও সংগঠক লুৎফুর রহমান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নেছার আহমদ। প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমদ। প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন আসাম ভারত থেকে আগত কবি ও লোকসাহিত্য গবেষক ড. তৈয়বুর রহমান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, মণিপুর রাজ্য ভারত থেকে আগত কবি ও গবেষক কমর উদ্দিন লস্কর ও ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

post
সংবাদ

প্রবাসীদের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ায় ডেস্ক

প্রবাসীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী সহায়তা ডেস্কের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ডেস্কের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাস বিষয়ক পরামর্শক মোঃ এজাজ মাহমুদ, জেলার প্রবাসী সিআইপি আহমেদ মোত্তাকি, মোঃ তৌফিকুজ্জামান ও মোঃ কাশেম মিয়া। আলোচনা সভা শেষে ডিআইজি নূরে আলম মিনা জানান,প্রবাসীদের গুরুত্ব দিয়ে ২৪ ঘন্টা হটলাইনে সেবা দিতে প্রবাসী সহায়তা ডেস্ক চালু হয়েছে। এই ডেস্কের মাধ্যমে দ্রুত সময়ে রেমিটেন্সযোদ্ধাদের আইনি সহায়তার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হবে।

post
বাংলাদেশ

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্টজন

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২৪ সালের একুশে পদক দিচ্ছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আসে এই ঘোষণা। পদক পাওয়া বিশিষ্টজনরা হলেন— ভাষা আন্দোলনে আশরাফুদ্দীন আহমেদ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর), জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর)। ভাষা ও সাহিত্যে একুশে পদক পাচ্ছেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর); বাংলাদেশ কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ, ছড়াকার লুৎফুর রহমান রিটন ও কবি মিনার মনসুর। সংগীতে একুশে পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ (সংগীত), বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্র দেব। অভিনয়ে একুশে পদক পাচ্ছেন ডলি জহুর ও এম এ আলমগীর। আবৃত্তিতে খান মোহাম্মদ মোস্তফা ওয়ালিদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী একুশে পদক পাচ্ছেন। নৃত্যকলায় একুশে পদক পাচ্ছেন শিবলী মোহাম্মদ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ের জন্য কাউসার চৌধুরী ও চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ একুশে পদক পাচ্ছেন। শিক্ষায় অবদানের জন্য অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু; সমাজসেবায় অবদানের জন্য মো. জিয়াউল হক ও রফিক আহমদ একুশে পদক পাচ্ছেন।

post
বাংলাদেশ

মিয়ানমার সৈন্যদের ফেরত পাঠানো হবে

আগামী দু-এক দিনের মধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা সৈন্যদের জাহাজযোগে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে, হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গা বা অন্য কাউকেই আর প্রবেশ করতে দেয়া হবে না। বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডসহ সবাই সর্তক অবস্থানে রয়েছে। এসময় বিএনপির সমালোচনা কোরে তিনি বলেন, তারা ষড়যন্ত্রে বিশ্বাস করে বলেই, গণপরিবহনে আগুন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। সমস্যা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

post
সংবাদ

৪ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর জোর দেন সরকারপ্রধান। সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী কড়াভাবে সতর্ক করেন প্রকল্পের যেন কালক্ষেপণ না হয় এবং খরচ না বাড়ে। এছাড়া, নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও আর্থসামাজিক উন্নয়নের জন্য তার গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বিবেচনা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতির কারণে জিনিষপত্রের মূল্যবৃদ্ধির কথা জানিয়ে, ভোগ্যপণ্যের আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর আহবান জানান। এদিন একনেক সভায় ৪ হাজার ৪৫৩ কোটি ২১ লাখ টাকার ৯ প্রকল্প অনুমোদন দেয়া হয়।

post
সংবাদ

মিয়ানমার সেনাদের দ্রুত ফেরত পাঠানো হবে

মিয়ানমার থেকে আসা সেনাদের দ্রুত ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন,পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ।সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সফর বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন,রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরৎ পাঠানোর ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। মিয়ানমার-বাংলাদেশ ঐকমত্যে পৌঁছেছে বলেও জানান তিনি। এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রিতো রেংলি ও ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুন্তসেল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

post
সংবাদ

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে: রিজভী

এক যুগ পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নিন্দা জানিয়ে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় গেলে এ হত্যাকাণ্ডের বিচার করবে তারা।সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। ক্ষমতাসীনদের দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করলেই, সাংবাদিকদের ওপর বিভিন্ন ধরনের নিপীড়ন নেমে আসে।

post
এনআরবি সাফল্য

সহজ শর্তে ঋণের কথা বললেও তা অধরা

বিশ্ব দরবারে দুর্বার গতিতে এগিয়ে চলছে লাল-সবুজের বাংলাদেশ। আর এই, সফলতার নেপথ্যের কারিগর,প্রবাসী বাংলাদেশিরা। আবার এই, রেমিট্যান্স যোদ্ধারাই গড়ে তুলছেন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পটভূমি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমশক্তি রপ্তানিকেও গুরুত্ব দিচ্ছে সরকার। তাই প্রবাসগামীদের জন্য ঋণ থেকে শুরু করে, সকল ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধার নির্দেশনাও। তবে এই আদেশ শুধু খাতা-কলমেই সিমাবদ্ধ। এদিকে প্রবাস ফেরত বাংলাদেশিদের সহজ শর্তে ঋণ দেয়ার মাধ্যমে পুনর্বাসনের নির্দেশনা রয়েছে। তবে এ বিষয়েও অধিকার বঞ্চিত হচ্ছেন সাধারণ নাগরিকেরা, জানিয়েছেন দেশটির প্রবাসী বাংলাদেশি সাংবাদিক কাজি শামীম। এছাড়াও প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে নির্ধারিত আইনের বাহিরে নিজস্ব নিয়ম কার্যকরের অভিযোগও করেছেন কোন কোন প্রবাসী। বিদেশগামী ও প্রবাসীদের সুবিধার জন্য ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় প্রবাসী কল্যান ব্যাংক। তবে প্রবাসীদের অভিযোগ, নাম মাত্র সুদে ঋণ দেয়ার কথা থাকলেও সেটা অধরাই রয়েছে এখনো।

post
সংবাদ

নতুন পণ্যকে জিআই স্বীকৃতি

আরও চারটি পণ্যকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়ে জার্নাল প্রকাশিত হয়েছে। পণ্য চারটি হলো- রংপুরের হাঁড়িভাঙ্গা আম , মৌলভীবাজারের আগর , মৌলভীবাজারের আগর আতর ও মুক্তাগাছার মন্ডা। এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো ২৮টি। সোমবার শিল্প মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।২০১৬ সালে জামদানি শাড়িকে বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর স্বীকৃতি পায় আরও ২০টি পণ্য। সেগুলো হলো- বাংলাদেশের ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম , বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারীভোগ, বাংলাদেশ কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের বাগদা চিংড়ি, বাংলাদেশের শীতল পাটি, বগুড়ার দই, শেরপুরের তুলশীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম , চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম , নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই ও কুষ্টিয়ার তিলের খাজা। এছাড়াও সম্প্রতি অনুমোদিত তিনটি পণ্য টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার অনুমোদনের কপি ও জার্নাল গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.