সংবাদ

‘রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেবেনা বিজিবি’

post-img

অনুপ্রবেশের চেষ্টা করলেও আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেবেনা বিজিবি। জানিয়েছেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার দুপুরে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। গতরাত পর্যন্ত ১১৫ জন, সকালে ১১৪ দুপুরে আরো ৩৫জন সহ মোট ২৬৪ মিয়ানমার সীমান্তরক্ষী আত্মসমর্পণ করেছেন। এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.