post
বাংলাদেশ

আইসিটি অধিদপ্তরের কর্মচারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিবে পিপলএনটেক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তত্ত্বাবধান ও অর্থায়নে, পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মচারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিবে পিপলএনটেক।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর আইসিটি অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফ্রিল্যান্সিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মচারীদের স্বছলতার জন্য কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন কোর্সে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়ার অঙ্গিকার করে পিপলএনটেক।অনুষ্ঠানে প্রধান অতিথি সামসুল আরেফিন পিপলএনটেকের এই প্রশিক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাথে ভবিষ্যতে পিপলএনটেকের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো: মোস্তফা কামাল, উপ-সচিব মোঃ মনির হোসেন, উপ- পরিচালক নিলুফা ইয়াসমিন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার দিদারুল কাদির, প্রোগামার হারুন অর রশিদ।এছাড়াও উপস্থিত ছিলেন পিপলএনটেক ইন্সটিটিউট অব আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, মানবসম্পদ ব্যবস্থাপক ফাতেমা তুজ জোহরা, পিপলএনটেকের প্রকল্প ব্যবস্থাপক সেলিম রেজা প্রমুখ।এর আগে গত বছর ২৩ অক্টোবর বিকাল ৩ টায় রাজধানীর আগারগাঁও আইসিটি ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সাথে আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পিপলএনটেক প্রথম ২০০৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশান ভার্জিনিয়া (SCHEV) থেকে অনুমোদন প্রাপ্ত এবং NYCDCA অথরাইজড রিক্রুটিং এজেন্সি।পিপলএনটেক’র শিক্ষণ-শিখন এবং জব প্লেসমেন্ট পদ্ধতি ইতোমধ্যেই একটি সফল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।বর্তমানে পিপলএনটেক ইনস্টিটিউটে ৬০টির অধিক বিষয়ে প্রশিক্ষণসহ সফটওয়ার টেস্টিং, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রাশন, মোবাইল অ্যাপ্লিকেশান টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ও প্রোফেশনাল ফ্রিল্যান্সিং তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হয়।

post
এনআরবি বিশ্ব

৩৯৭ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া

অবৈধ অভিবাসনের দায়ে ২০২৩ সালে বিভিন্ন দেশের মোট ১ হাজার ২২২ নাগরিককে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। এসব অভিবাসীদের মধ্যে ৩৯৭ জন বাংলাদেশের নাগরিক বলেও নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।মঙ্গলবার রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তর জানায়, গেল বছর রোমানিয়া থেকে জোরপূর্বক ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৫৪ জন অভিবাসী রয়েছে পাকিস্তানী। এছাড়াও তালিকায় নেপালের ১২৩, শ্রীলঙ্কার ১০৪, ভারতের ৮৮, মলডোভার ৫৮, মিশরের ৫২, মরক্কোর ৩৯, ভিয়েতনামের ৩২ জন রয়েছে। এসব নাগরিককে ২০২৩ সালের বিভিন্ন সময়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন। গত বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল, শেঙ্গেন জোনে প্রবেশের অনুমতি পায় রোমানিয়া। ইউরোপিয় ইউনিয়নের সুনজরে থাকতে সাম্প্রতিক বছরগুলোতে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে দেশটির সরকার।

post
এনআরবি বিশ্ব

বৈধ উপায়ে টাকা পাঠানোর আহবান প্রতিমন্ত্রীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশীদের রক্তচক্ষুকে ভয় করেন না। বঙ্গবন্ধুর মতো তিনিও দেশের জনগণের উপর আস্থাশীল। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে। এসময় বিদেশ থেকে বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।মঙ্গলবার সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এ কথা বলেন। লন্ডন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো: আনহার মিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

post
বাংলাদেশ

দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে:প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠিয়ে রেমিট্যান্স বৃদ্ধির চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধরী।বুধবার রাজধানীর বিএমইটি ভবনে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, জনগণের সেবক হয়ে কাজ করলে স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সভায় মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান,জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

তামাক ব্যবহারে প্রতিদিন ৪৪২ জনের মৃত্যু

তামাক স্বাস্থ্যের জন্য মারাত্নক ক্ষতিকর। বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে থাকেন। জর্দা, গুল, সাদাপাতার মতো তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে নারীরা মুখের ক্যানসার, হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। গর্ভবতীদের গর্ভপাত হওয়া এবং সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু সহ নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের। স্বাস্থ্য সুরক্ষায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত “বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে নারীর কণ্ঠস্বর বলিষ্ঠকরন” শিরোনামে “নারী মৈত্রী’র” আয়োজনে ১৭ জানুয়ারি বুধবার সকাল ১১টায় নারী মৈত্রীর প্রধান কার্যালয় আগারগাঁওয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা যাল অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সকল তামাক বিরোধী নারী দলের নেত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে ঐক্যবদ্ধ হন। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশ প্রোগ্রামস ম্যানেজার মোঃ আব্দুস সালাম মিয়া। আব্দুস সালাম মিয়া বলেন, "টোব্যাকো এটলাস ২০১৮-এর তথ্য মতে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। তার মানে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারান। জনস্বাস্থ্যের সুরক্ষায় ও জীবন রক্ষায় দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে এখনই। শাহীন আকতার ডলি এর সভাপতিত্বে প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন, নারী মৈত্রীর টোব্যাকো কন্ট্রোল প্রোজেক্ট এর প্রোজেক্ট কোঅর্ডিনেটর নাছরীন আকতার, মেহেদি হাসান, এডভকেসি অফিসার্‌, আলফি শাহরীন মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার সহ নারী মৈত্রীর তামাক বিরোধী নারী দলের নেত্রী এবং সদস্যবৃন্দ।

post
প্রযুক্তি

আকাশপথে ট্যাক্সি চলতে বেশি দেরি নেই

ভোলোসিটি’ যখন টেকঅফ করে বা পাশ দিয়ে উড়ে যায়, তখন প্রায় কিছুই শোনা যায় না। সেটির আটটি ইলেকট্রিক প্রপেলর কোনো শব্দই করে না। হেলিকপ্টার বা বিমানের মতো কোনো ধোঁয়াও বের হয় না। জার্মানির দক্ষিণে ব্রুখসাল শহরে ভোলোকপ্টারের পরীক্ষামূলক উড়াল দর্শকদের মনে বেশ রেখাপাত করেছে।টেস্ট পাইলট হিসেবে পল স্টোনের ইতোমধ্যেই ৫০টিরও বেশি উড়ালের অভিজ্ঞতা হয়েছে।তাঁর মতে, প্রত্যেকটি উড়ালের সঙ্গে সঙ্গে যন্ত্রের উন্নতি করা হয়েছে। এখন সেটি বোয়িং বা এয়ারবাসের দূরপাল্লার বিমানের মতোই নির্ভরযোগ্য। পল বলেন, ‘হেলিকপ্টারের তুলনায় এটা ওড়ানো অনেক সহজ। এক ডিজিটাল ফ্রাইট কনট্রোল সিস্টেম থাকায় হেলিকপ্টারের মতো অনেক রহস্যজনক কমান্ড দিতে হয় না। ফলে চালানো সহজ হয়। এগোতে গেলে একটি স্টিক সামনের দিকে ঠেলতে হবে। পাশে যেতে হলে স্টিক সে দিকেই ঠেলতে হবে।’সদ্য উদ্বোধন করা হ্যাঙারের মধ্যে ভোলোকপ্টার কোম্পানির কর্ণধার ডিয়র্ক হোকে বড় আকারে ‘ভোলোসিটি’ উৎপাদনের পরিকল্পনা করছেন। আপাতত বছরে ৫০টি ইউনিট তৈরি করা তাঁর লক্ষ্য।আগামী বছরের মাঝামাঝি প্যারিসে অলিম্পিক প্রতিযোগিতা শুরু হবার আগেই তিনি সেখানে নিয়মিত এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা স্থির করেছেন। পাইলটরা নিয়মিত মাসুলের বিনিময়ে যাত্রীদের নিয়ে উড়বেন। ভোলোকপ্টার কোম্পানির কর্ণধার ডিয়র্ক হোকে বলেন, ‘আমরা প্যারিসে শুরু করে ২০২৪ সালে রোমে যাবো। বছরের শেষের মধ্যে সম্ভবত সিংগাপুরেও পরিষেবা শুরু করবো। ২০২৫ সালের শুরুতে আমরা আন্তর্জাতিক স্তরে আরো সক্রিয় হবো। সৌদি আরবের নিওম এবং আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জাপানের ওসাকা শহরে ওয়ার্ল্ড এক্সপোর সময়ও পরিষেবা দেবো।’ভোলেকপ্টার গোটা বিশ্বেই নিজস্ব কনসেপ্ট তুলে ধরতে চায়। সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্ক সত্ত্বেও ‘ফিউচার সিটি’ প্রকল্প হিসেবে নিওমে সক্রিয় হতেও পিছপা হচ্ছে না এই কোম্পানি।ব্রুখসালে নতুন একটি কারখানা ইতোমধ্যেই চালু হয়েছে। সেখানেই ‘ভোলোসিটি'-র অংশগুলো বড় আকারে উৎপাদন করা হবে। কোম্পানির মতে, বিশাল চাহিদা দেখা যাবে।এভিয়েশন ক্ষেত্রে বর্তমানে রূপান্তর ঘটছে বলেই কোম্পানির এমন প্রত্যাশা। জেনিভায় ব্যক্তিগত জেটের বাণিজ্যমেলায় লিলিয়ামের মতো প্রতিযোগীও পরিবেশবান্ধব উড়ালের নিজস্ব কনসেপ্ট তুলে ধরছে। বিদ্যুৎচালিত উড়ন্ত যান আকাশপথে নতুন যুগের সূচনা ঘটাতে পারে।নির্গমন ছাড়াই উড়াল সবার সামর্থ্যের মধ্যে আনা ডিয়র্ক হোকের স্বপ্ন। তাঁর মতে, ‘শুরুর দিকে হাতে করে অনেক কাজ করতে হয়। ফলে বিমানের মূল্য বেশি থাকে। কিন্তু বড় আকারে সিরিজ প্রোডাকশন শুরু করলেই ভারসাম্য চলে আসবে। তখন অত্যন্ত ন্যায্য দামে আমরা বিমান উৎপাদন করতে পারবো। আমাদের ইতোমধ্যেই এক কারখানা রয়েছে, যা দিয়ে আমরা বছরে ৫০টি বিমান তৈরি করতে পারি। তখন টিকিটের দামও সবার নাগালে চলে আসবে।’নিরাপত্তার নিরিখে ‘ভোলোসিটি' প্রচলিত বেসামরিক বিমানের জন্য একই নিয়ম মেনে অনুমোদন পেয়েছে। অর্থাৎ প্রতি ১০০ কোটি ফ্লাইট আওয়ারে বড়জোর একটি করে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।

post
টেক মেন্টর

এআই ৪০ শতাংশ চাকরিকে প্রভাবিত করবে : আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রায় ৪০ শতাংশ চাকরিকে প্রভাবিত করবে।আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘বেশির ভাগ পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভবত সামগ্রিক বৈষম্যকে আরও খারাপ করবে।’ক্রিস্টালিনা জর্জিয়েভা আরও বলেন, নীতিনির্ধারকদের ‘উদ্বেগজনক প্রবণতা’ মোকাবিলা করা উচিৎ, যাতে এই প্রযুক্তি ‘সামাজিক অস্থিরতাকে’ আরও বাড়িয়ে তুলতে না পারে।ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এআইয়ের বিস্তার বর্তমান সময়ে প্রযুক্তিটির সুবিধা ও ঝুঁকি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।আইএমএফ বলেছে, এআই সম্ভবত চাকরির বাজারের বড় অংশকে প্রভাবিত করবে। এর ছোঁয়া ভবিষ্যতের অর্থনীতির ৬০ শতাংশে লাগতে পারে। এই পরিস্থিতিতে অর্ধেক ক্ষেত্রে এআইয়ের সমন্বিত প্রয়োগে উৎপাদনশীলতা বাড়িয়ে তুলবে, এমনটা প্রত্যাশা করতে পারেন কর্মীরা।অন্যদিকে, আগে মানুষের করা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকবে এআইয়ের। ফলস্বরূপ, কর্মীদের প্রয়োজনীয়তা কমবে এবং বেতন কাঠামোতে প্রভাব পড়বে। ক্ষেত্রবিশেষে আগের চাকরি নিঃশেষও হতে পারে।নিম্ন আয়ের দেশগুলোতে প্রযুক্তিটি চাকরির বাজারকে ২৬ শতাংশ প্রভাবিত করতে পারে বলেও ধারণা করছে আইএমএফ।জর্জিয়েভা বলেন, ‘এগুলোর অনেক দেশে এআইয়ের সুযোগসুবিধা কাজে লাগানোর জন্য যথেষ্ট অবকাঠামো ও দক্ষ জনবল নেই। এতে সময়ের আবর্তনে প্রযুক্তিটি বিশ্বে দেশগুলোর বৈষম্যমূলক অবস্থা আরও খারাপ করতে পারে।’সামগ্রিক বিবেচনায় এআই গ্রহণ ও প্রয়োগের পর উচ্চ আয়ের ও কমবয়সী কর্মীরা অন্যান্যদের সঙ্গে মজুরিতে অসামঞ্জস্য অবস্থার বৃদ্ধি দেখতে পারে। এই অবস্থায় আইএমএফ মনে করছে, নিম্ন আয়ের ও বয়স্ক কর্মীরা পিছিয়ে পড়তে পারে।

post
আন্তর্জাতিক

দোকান থেকে চুরির অভিযোগে নিউজিল্যান্ডে নারী এমপির পদত্যাগ

দোকান থেকে চুরির একাধিক অভিযোগ ওঠার পর নিউজিল্যান্ডের এক সংসদ সদস্য (এমপি) পদত্যাগ করেছেন। তিনি হলেন গ্রিন পার্টির গোলরিজ গাহরামান। তার বিরুদ্ধে পোশাকের দুটি দোকান থেকে তিনবার চুরির অভিযোগ আনা হয়েছে। এর একটি অকল্যান্ডে, আরেকটি ওয়েলিংটনে। পুলিশ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে।এরই মধ্যে গোলরিজের চুরি করার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সিসিটিভির ওই ফুটেজে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক শপ থেকে হাতব্যাগ চুরি করছেন তিনি। ভিডিওটি সামনে আসার পরই ১৬ জানুয়ারি মঙ্গলবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।৪২ বছর বয়সী এই নারী দাবি করেছেন, কাজের চাপ থেকেই এমন কাজ করেছেন তিনি, যা তার চরিত্রের সঙ্গে যায় না। একজন জনপ্রতিনিধির কাছ থেকে কেউ এমন আচরণ আশা করে না। আমার এই কাজে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।গোলরিজ গাহরামানের জন্ম হয়েছিল ইরানে। তিনি যখন খুব ছোট ছিলেন তখন বাবা-মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে চলে আসেন। এরপর দেশটিতে শরণার্থী পরিবার হিসেবে আশ্রয় পায় তারা। পরবর্তী সময়ে তারা দেশটির নাগরিকত্বও পান। আর ২০১৭ সালে দেশটির সরকারে প্রথম শরণার্থী সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেন গোলরিজ।তার পদত্যাগের প্রতিক্রিয়ায় গ্রিন পার্টির নেতা জেমস শ বলেন, গাহরামান পার্লামেন্টে নির্বাচিত হওয়ার দিন থেকেই অব্যাহত যৌন সহিংসতা, শারীরিক সহিংসতা, মৃত্যুর হুমকির সম্মুখীন ছিলেন। তিনি হয়তো মানসিক চাপ থেকেই এমন কাজ করেছেন। এরপরও এই ঘটনার তদন্ত হওয়া উচিত।

post
বাংলাদেশ

নির্বাচনী কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে ইসির অনুষ্ঠান বৃহস্পতিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করায় কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।এরই মধ্যে মাঠ কর্মকর্তাদের যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চিঠি পাঠিয়েছেন সংস্থাটির সেবা শাখার সহকারী সচিব জাকির মাহমুদ। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জানাতে ১৮ জানুয়ারি বেলা ১১টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব। চিঠিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঢাকা এর সব কর্মকর্তা ও কর্মচারী এবং আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ও ইভিএম প্রকল্পের কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।

post
এনআরবি লাইফ

যুক্তরাজ্যে অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সদ্যপ্রয়াত অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।লন্ডনে বসবাসরত সৈয়দপুরবাসীর উদ্যোগে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ ফররুক আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জিয়াউল ইসলাম সৈয়দ ও সাজিদুর রহমান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ সুয়াইব আহমেদ। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ ফরিদ আহমেদ রেজা,লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নাহাস পাশা,সলিসিটর সৈয়দ শাহীন, সাংবাদিক আনাস পাশা,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোয়াজ্জম হুসেন রওনক, সাংবাদিক আহমেদ ময়েজ,কবি মাশূক ইবনে আনিস,জামান সৈয়দ নাসের,ব্যারিস্টার আফজাল জামি,শিক্ষাবিদ শেখ সুজা উলাহ তালহা, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, মাওলানা সৈয়দ তামিম আহমেদ,সোহেল আহমেদ, শেখ রেজওয়ান, মো. রয়েছ মিয়া,সৈয়দ জামিল,কামরুল ইসলাম, সৈয়দ মামুন, সৈয়দ সুমন সহ অনেকে। এতে সহযোগিতায় ছিলেন মুজাক্কির হোসেন আব্দুল হক, মাওলানা সৈয়দ ফারুক আহমেদ চৌধুরী ও সৈয়দ আলফু মিয়া। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ আসরাফ আলী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.