post
বাংলাদেশ

‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি তৎপর’

সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি তৎপর রয়েছে বলে জানিয়েছেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।বুধবার বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি। বিজিবি মহাপরিচালক বলেন, দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায়, সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি, সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তৎপর থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য,সকল বিজিবি সদস্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। পরবর্তীতে বিজিবি মহাপরিচালক মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), মায়ানমার সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার সকল সদস্যদের খোঁজ খবর নেন এবং আহত অবস্থায় আগত ও হাসপাতালে চিকিৎসারত বিজিপি সদস্যদের সরেজমিনে দেখতে যান। উল্লেখ্য, মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), মায়ানমার সেনাবাহিনী, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও অন্যান্য সংস্থার ২৬৪ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়-প্রশ্রয় এবং আহতদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

post
অভিবাসন

দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি: প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে বেশি পরিমানে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দুই দেশের মধ্যে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে,সেটি সামনের দিনে আরো এগিয়ে নিতে জনশক্তি নেয়ার ঘোষণা দেয় দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। বৈঠক শেষে সৌদি রাষ্ট্রদূত জানান, প্রথম দফায় ৬০ জন নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেয়া হবে। এছাড়া বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এজন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, শিগগিরই সৌদি আরব বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া শুরু করবে। কর্মী নিতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানান,বর্তমানে দেশে ১০৪ টি টিটিসি রয়েছে। ইতোমধ্যে বেসরকারি আরো ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে।

post
সংবাদ

প্রবাসীর অর্থায়নে বেগমগঞ্জে সেলাই মেশিন বিতরণ

সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম জনির অর্থায়নে নোয়াখালীর বেগমগঞ্জে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নোয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাফর উল্যাহ স্বপন,বাংলা টিভি জেলা প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, নোয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের এডমিন মিজানুর রহমান ও ইতালী প্রবাসী সাইফুদ্দিন খালেদসহ অনেকে।

post
সংবাদ

নারী আসনে মনোনয়ন কিনলেন ৭ অভিনেত্রী

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথম দিনই ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ নেত্রীদের পাশাপাশি ৭ অভিনেত্রীও রয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে ফরম সংগ্রহ শুরু করেন তারা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন। তারা সবাই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়েও আশাবাদী।

post
সংবাদ

প্রধানমন্ত্রীকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কো-চেয়ার ও ট্রাস্টি মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস পাঠানো শুভেচ্ছা পত্রে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদ শুরু করায় তাকে শুভকামনা জানিয়েছেন।মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বলেন, বাংলাদেশ প্রযুক্তি এবং উদ্ভাবনা গ্রহণের ক্ষেত্রে একটি আঞ্চলিক এবং বৈশ্বিক উদাহরণ হতে প্রস্তুত এবং ‘আমরা দূরদর্শী ডিজিটাল বাংলাদেশ উদ্যোগসহ আপনার আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যগুলোর জন্য চলমান সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম বিকাশে এটুআই ও আইসিটির সঙ্গে আমাদের ফাউন্ডেশনের অংশীদারিত্ব রয়েছে এবং আমরা ২০৪১ সালে আপনার স্মার্ট বাংলাদেশ ভিশনে অবদান রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সহযোগিতা করছি। আমাদের ফাউন্ডেশন সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আপনার প্রতিশ্রুতির সঙ্গে শরিক হয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার ও ট্রাস্টি পুষ্টি বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা সফলভাবে সম্পন্ন করা এবং জাতীয় খাদ্য ও নিরাপত্তা নীতি ২০২০-২০৩০ পাস করায় শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানিয়েছে।

post
সংবাদ

চার ধাপে হবে উপজেলা নির্বাচন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোট চার ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোটগ্রহণ করা হবে ৪ মে।মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, তৃতীয় ধাপের ভোট হবে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে। সারা দেশে উপজেলা পরিষদ আছে ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। একাধিক ধাপে এই নির্বাচন করা হয়। আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। এখন ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে।

post
সংবাদ

বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না’

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না- জানিয়ে এসময়ে ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সীমান্তে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের সাথে কোন বিরোধ নেই। বাংলাদেশের সঙ্গে যদি মিয়ানমারের দ্বন্দ্বের কোনও বিষয় আসে সেক্ষেত্রে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করা হবে। সেই সাথে সীমান্তে মিয়ানমানের মর্টারশেলের আঘাতে দুই বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

post
সংবাদ

‘রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেবেনা বিজিবি’

অনুপ্রবেশের চেষ্টা করলেও আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেবেনা বিজিবি। জানিয়েছেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।মঙ্গলবার দুপুরে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। গতরাত পর্যন্ত ১১৫ জন, সকালে ১১৪ দুপুরে আরো ৩৫জন সহ মোট ২৬৪ মিয়ানমার সীমান্তরক্ষী আত্মসমর্পণ করেছেন। এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

post
সংবাদ

‘মিয়ানমারের রাষ্ট্রদূতকে প্রতিবাদ জানানো হয়েছে’

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের গোলাবারুদ এসে বাংলাদেশের নাগরিক নিহতের ঘটনায়, দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে যেখানে বাংলাদেশ কাজ করছে, সে প্রেক্ষাপটে এ ঘটনা অনভিপ্রেত,অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এটাও তাদের জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের নৌপথে নিয়ে যাওয়ার বিষয়ে, দেশটি অগ্রাধিকার দিচ্ছে বলেও জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

post
আন্তর্জাতিক

বিজিপির আরও ১৪৯ সদস্য বাংলাদেশে প্রবেশ

অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি সহ আরও ১৪৯ জন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।মঙ্গলবার সকালে বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রু,উখিয়ার পালংখালী ও টেকনাফে হোয়াইক্যং সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এ নিয়ে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে ২৬৪জন। নতুন করে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে, বান্দরবানের থাইংখালি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও পালংখালি বিওপিতে রাখা হয়েছে। তাদেরকে পরবর্তীতে ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয়ে থাকা, অন্য বিজিপি সদস্যদের কাছে নেয়া হতে পারে। অভ্যান্তরীণ সংঘর্ষে জেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশসহ আরও ১৪৯ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। সকালে বান্দরবান দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। এই নিয়ে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছে ২৫৫ জন। নতুন করে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বান্দরবানের থাইংখালি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র অ পালংখালি বিওপিতে রাখা হয়েছে । তাদেরকে পরবর্তীতে ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয় নেয়া অন্য বিজিপি সদস্যদের কাছে নেয়া হতে পারে। প্রাণে বাঁচতে গত কয়েকদিনে অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছে দেশটির সীমান্তরক্ষী পুলিশের সদস্যরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.